সকালে ঘুম থেকে উঠার পর আমার উভয় পায়ের গোড়ালিতে সামান্য ব্যাথা করে কোন আঘাতও পাই নি?

সকালে ঘুম থেকে উঠার পর আমার উভয় পায়ের গোড়ালিতে সামান্য ব্যাথা করে, তাছাড়া অন্য সময় ব্যাথা করে না তবে হাত দিয়ে পায়ের গোড়ালিতে টিপ দিলে ব্যাথা করে, আপনাদের মনে হয়ত প্রশ্ন জাগতে পারে যে টিপ দিলে যখন ব্যাথা করে তখন টিপ দাও কেন আরে ভাই টিপ আমি কখনই দিই না । এখন আমার প্রশ্ন হল স্বাভাবিক ভাবে টিপ দিলে অন্য কারো ব্যাথা করছে না কিন্ত আমার গোড়ালি ব্যাথা করছে কেন তাছাড়া সকালে ঘুম থেকে উঠার পর একটু একটু ব্যাথা করে। এটা কি কোন রোগ( যদিও চলাফেরায় আমি তেমন কোন problem fell করি না ) তার পরও এটার কি তাড়াতাড়ি চিকিৎসা করা উচিত বা এখন চিকিৎসা না করলে এই রোগ টা বড় আকার ধারন করতে পারে উল্লেখ্য, আমার বয়স ২৩ (পুরুষ) , লম্বা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন মাত্র ৪৯ কেজি এবং ৬ থেকে ৭ বছর ধরে আমার এই সমস্যা এবং আমার পায়ের গোড়ালিতে আমি কোন দিন কোন আঘাতও পাই নি?
10196 views

4 Answers

সাধারনত, এমনটি হলে কোনো রোগ বলা যায় না।
এমনটি হতেই পারে। কিন্তু আপনি যেমনটি বললেন
দীর্ঘদিন ধরে চলছে আপনার এই সমস্যা,  তাহলে 
বুঝা যাচ্ছে সত্যিই পায়ের গোড়ালিতে কোনো 
সমস্যা আছে। তাই আপনার উচিত হবে একজন 
বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো এবং চিকিৎসা করানো। 
নয়তো, পরে আরও বড় কিছু হতেও পার।
10196 views Answered

কিছু প্রাথমিক কাজ করে দেখেন এগুলোতে কাজ না হলে ডাক্তারের পরামর্শ নিবেন।

১. শক্ত জুতা ব্যবহার করা যাবে না।আপনাকে নরম জুতা ব্যবহার করতে হবে ।

২. হাটাহাটি কম করবেন ।প্রয়োজন ছাড়া হাটাহাটি না করাই ভালো ।

৩. শক্ত স্থানে বেশিক্ষন দারিয়ে থাকবেন না।

৪. ভারি কোন জিনিশ তুলবেন না ,যাতে করে আপনার পায়ে  চাপ না লাগে ।

৫. ব্যাথা বেশি অবস্থায় ব্যাম না করাই ভালো ।

10196 views Answered

ভাই , আপনার মত আমার ও এক সমস্যা । আমি ল্যাব এইড এর এক জন বিশেষজ্ঞ ডাক্তার এর কাসে জাই । উনি আমাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাল্কা কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখতে বলেন এবং হাল্কা ও নরম জুতো যেমন কেডস পরতে বলেন / আমার উচ্চতা ৫'৪'' কিন্ত্ব আমার ওজন ৭৬ কেজি । তার পড় ও আমার পায়ে বেথা তেমন আর হয়না । এই সমস্যা হয় , পায়ের পাতার হার সমান থাকলে ।

10196 views Answered

আপনার ক্যালসিয়ামের সমস্যা। আপনি ক্যালসিয়াম৫০০ mg খান। সমস্যাটা ধীরে ধীরে সেরে যাবে।

10196 views Answered

Related Questions

Next steps