2 Answers
দিল্লীর একটি স্বনামধন্য হৃদরোগ ইন্সটিটিউটের প্রধান ডা. ত্রিহান বলেন, ‘ভরপেট খাওয়ার পরপরই ব্যায়াম করবেন না, সেটা সকাল বা বিকেল যখনই হোক।’ দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিন আর রাতে খাওয়ার পরে এক মাইল হাঁটুন। মনে রাখবেন আমেরিকায় রাতের খাবারটা সন্ধ্যায়ই সেরে ফেলা হয় তাই আগে হাঁটলে সেটা প্রায় খালি পেটেই হাঁটা হয়ে থাকে। অনেক হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, সকালের চেয়ে বিকেলে বা সন্ধ্যায় হাঁটা ভালো। কারণ সারা রাতের ঘুমের পরে সকালে হঠাৎ ব্যায়ামে সমস্যা হতে পারে। তবে যাদের সকালে হাঁটার অভ্যাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কখন ব্যায়াম করবেন বা হাঁটবেন এ নিয়ে সম্প্রতি বেশ কিছু গবেষণা হয়ে গেছে। গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাঁদের কিছু পরামর্শ বিবেচনায় নেয়া যেতে পারে : ১. বেলজিয়ামে ২০১০ সালে পরিচালিত এক পরীক্ষার ফলাফল যাচাই করে দেখা গেছে, আপনি যদি ওজন কমাতে চান তাহলে খুব সকালে নাস্তা করার আগে খালি পেটে ব্যায়াম করুন। এতে শরীরে সঞ্চিত চর্বি দ্রুত কমে। ২. আপনি যদি বিকেলের দিকে শরীর ও মন সতেজ রাখতে চান তাহলে দুপুরে খাওয়ার সময়ে একটু হেঁটে নিন। এতে শারীর ফিট থাকবে। ইউনিভার্সিটি অব বার্মিংহাম ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরিচালিত পরীক্ষা থেকে এই তথ্যটি উঠে আসে। ৩. দি আমেরিকান হার্ট অ্যাসেসিয়েশন জানিয়েছে আপনি যদি একবারে বেশি সময় দিতে না পারেন তাহলে ৩ বারে ব্যায়াম করুন। যেমন সকালে ১০ মিনিট, দুপুরে ১০ মিনিট ও বিকেলে ১০ মিনিট জোরে হাঁটুন তাতে একই সুফল পাবেন। ৪. সুনির্দিষ্ট গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছেন বিকেল ৪-৫টা হল ব্যায়ামের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কারণ এ সময়ে শরীরের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে যেখানে সকালে ঘুম ভাঙার আগে তাপমাত্রা থাকে সবচেয়ে কম। ৫. ব্যায়ামের জন্য সবচেয়ে ভালো সময় নির্ভর করে ব্যক্তির সুরেযাগ সুবিধার উপরে। যে সময়টি সুবিধাজনক আপনি সেই সময়টিই নিয়মিত ব্যায়ামের জন্য বেছে নিতে পারেন। ধন্যবাদ সূত্র : প্রথমআলো
ব্যয়াম আপনি খালি পেটেও করবেননা ভরা পেটেও করবেননা এসব বাদ দিয়ে যেকোন সময় ব্যয়াম করতে পারেন তবে সকাল ব্যয়ামের জন্য উপযুক্ত সময়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy