2 Answers
মানুসিক অসুস্থতাজনিত লক্ষন :- কারও উপর বিশ্বাস না থাকা, আবার কাউকে অতি বিশ্বাস করা, মনে হয় সরল সোজা কিন্তু অল্পতে রেগে যায়। কাজ করার প্রবল ইচ্ছা কিন্তু কোন কাজই করে না। একই কথা বার বার বলা, কিছু আজগবী কথা বলে যা শুনলে মনে হয় সবি সত্য। যে সময় পরিবারের এক জনের কথা আরেক জনের সাথে বলে দন্ধ সৃষ্টি করে ফেলে, মনে করে তার অজান্তে কেউ তাকে বদনাম করছে, কেউ তাকে মেরে ফেলবে, বা সে কাউকে মেরে ফেলতে চাইবে, নিজের কোন আত্নবিশ্বাস থাকে না। কখনো মৃত্যুর ভয় মটেও থাকে না আবার কখনো মৃত্যুর ভয়ে অন্য কাউকে জড়িয়ে ধরে। কারও হাসি দেখতে পারে না। রাতের আধার পছন্দ করে, খাওয়া দওয়া, গোসল ঠিক মতো করে না। কেউ তাবিজ করেছে বলে সন্দেহ করে, পরিবারের সবাইকে সন্দেহ করতে থাকে, তাকে কেউ ভাল বাসেনা বলে মনে করে, তার খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে এমন ভাবে, নিজে আবার কখনো বলে সবাইকে বিষ খাওয়ায়ে মারবো, গলা কেটে মারবো, কোন শব্দ হলে রাগ করে, নিজে জোরে জোরে দরজা, জানালা বা আসবাব পত্র ভাঙ্গচুর শব্দ করে, টিভিতে কোন মিথ্যা বা নাটকিও চিত্র দেখলে রাগ হয় টিভি বন্ধ করে দেয়। খুব আস্তে আস্তে কথা বলে, মুখে আঙ্গুল দিয়ে সিস শব্দ/ চুপ থাকতে বলে, কেউ যদি দেখে ফেলে তবে রেগে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy