1 Answers
ব্যায়াম শরীরের জন্য অনেক প্রয়োজন । এটি আমাদের শরীর ও মনকে সুস্থ ও কর্মক্ষম রাখে । শরীরচর্চা আমাদের দেহে অঙ্গপ্রতঙ্গকে সঞ্চালিত করে । আমাদের জীবনে শরীরচর্চার অনেক উদ্দেশ্য রয়েছে । শরীর ও মনের মধ্য ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । আপনি অবশ্যই জানেন, "সুস্থ শরীরেই সুস্থ মন বিরাজ করে"। সুস্থ মনের জন্য আমাদের একটা শরীর প্রয়োজন । আমাদের শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।শরীরচর্চা (ব্যায়াম) আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে, হজম শক্তি ও রক্তসঞ্চলন প্রক্রিয়ায় উন্নয়ন ঘটায় । এটি আমাদের কায়িকশ্রমে উদ্দীপনা জাগায় । মানবদেহ একটা যন্ত্রের মতৌ । ব্যায়ামের অভাবে এটি নিষ্ক্রিয় ও দুর্বল হয়ে পড়ে । কিন্তু অতিরিক্ত ব্যায়াম ক্ষতিকর । এটি অসুস্থতার কারণ হয় । তাই মাত্রাতিরিক্ত ব্যায়ামও আবার ভালো নয় ।