1 Answers
পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কুরআন
মাজীদের কয়েকটি সূরায় পর্দা-সংক্রান্ত বিধান
দেওয়া হয়েছে। পর্দার বিষয়ে আল্লাহ তাআলা
সকল শ্রেণীর ঈমানদার নারী-পুরুষকে
সম্বোধন করেছেন। নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তিনি
যেন তার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং
মুমিনদের নারীদেরকে চাদর দ্বারা
নিজেদেরকে আবৃত রাখার আদেশ দেন।
কোরআনের বানীঃ আর মুমিন নারীদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা আন-নূর, আয়াত : ৩১)।
কুরআন মাজীদ অত্যন্ত গুরুত্বের সাথে মুসলিম নারী ও পুরুষের জন্য পর্দার বিধান দান করেছে। এটি শরীয়তের একটি ফরজ বিধান। ইসলাম ধর্মে ফরজ বলতে বুঝায় আল্লাহ রাব্বুল আলামীন তার বান্দার উপর যেসব কাজ অাবশ্যক করেছেন। যে সকল মুসলমান এই আবশ্যক কাজগুলো পালন করবেন তারা মুক্তি ও সওয়াব অর্জন করবেন।

2573 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy