পিউবিক এরিয়ায় ও কুচকির গোড়ায় চুলকানি কমানোর উপায়?

আমার লিঙ্গের পাশে অর্থাৎ (পশমের স্থানে) ও কুচকিতে প্রায় দুমাস ধরে প্রচুর পরিমানে চুলকাচ্ছে।এবং লাল র্যাশ পড়ে আছে। Itch Guard মলমটি ব্যাবহার করেছি কিন্তু চুলকানি কমছে না।অনেক যন্ত্রনা হচ্ছে। রাতে চুলকানিটা বেশি হয়। কি করলে চুলকানি কমানো যাবে ?
2910 views

4 Answers

Gakojima molom use kren

2910 views Answered

আপনি পেভিসোন(Pevesion) মলমটি ব্যবহার করতে পারেন । এটি চুল্কানো সমস্যার ক্ষেত্রে কার্য করি ।[ বিঃদ্রঃ এটি শরীরের বহিরাংশে ব্যবহারের জন্য ।]

2910 views Answered

আপনি গোপনাঙ্গে  সাবান লাগাবেন না। পরিস্কার ও শুকনো আন্ডারওয়ার ব্যবহার করবেন। ভিজা বা স্যাঁতসেঁতে আন্ডারওয়ার ব্যবহার করবেন না।  আক্রান্ত এস্থানে  চুলকাবেন না  

সেখানে দিনে  দুই বেলা করে ফাঙ্গিসন লাগাবেন। ঘুমানোর আগের এবং গোসলের পর। ২/৩ দিন পর উন্নতি পাবেন ইনশাআল্লাহ। 

2910 views Answered

আপনার ছত্রাকের সমস্যার কারণে এরকম সমস্যা হচ্ছে। যৌনাঙ্গের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা। ছত্রাক আক্রান্ত স্থান ঘাম মুক্ত রাখার চেষ্টা করুন। ঘামমুক্ত থাকলে ছত্রাকের সংক্রমণ থেকে ইনফেকশন এর সম্ভাবনা কম হবে। আপনি আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন। লক্ষ্য রাখবেন যেন যৌনাঙ্গ ঘেমে ও ভিজে না যায়। ভিজে গেলে ফাঙ্গাল ইনফেকশন সংক্রমনের সম্ভাবনা বেড়ে যেরে পারে। ঢিলে ঢালা প্যান্ট পড়ুন। যাতে চলা ফেরায় সহায়তা করে। অন্তর্বাস ব্যবহার করলে পরিচ্ছন্ন অন্তর্বাস ব্যবহার করুন। অপরিচ্ছন্ন অন্তর্বাস ব্যবহার থেকে বিরত থাকুন। প্রয়োজনে প্রতিদিন দুইবার অন্তর্বাস বদলে ফেলুন। আক্রান্ত হাত লাগাবেন না। এর ফলে ফাঙ্গাস ছড়িয়ে পড়ার আসংখ্যা রয়েছে। সপ্তাহে প্রতিদিন অলিভ অয়েল আক্রান্ত স্থানে লাগিয়ে ম্যাসাজ করতে পারেন। নিয়মিত করার চেষ্টা করুন। নারিকেল তেলও ব্যবহার করতে পারেন। যদি নারিকেল তেলে অ্যালার্জি জনিত সমস্যা থাকে তাহলে নারিকেল তেল ব্যবহার বিরত থাকুন। আপনি Fundigal–HC ক্রীম দিনে ২ বার প্রতিদিন ব্যবহার করুন। যদি কোন উন্নতি না ঘটে তাহল একজন চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

2910 views Answered

Related Questions

Next steps