জামিয়ার ভাই পারলে সাহায্য করেন?

শ্বাস নিতে পারতেছিনা এ্যাজমা বেড়ে গেছে। শ্বাসনালী প্রসারনের সবচেয়ে ভালো মেডিসিন যেটার পরিমান ২০০ mg এবং মেডিসিনটি অর্ধেক করে দুবেলা খেতে হয় মেডিসিনটির নাম বলে দিন বা আপনি শ্বাসনালী প্রসারনের মেডিসিনের নাম বলে দিন। দয়া করে Montelukast এর নাম বলবেন না।

2732 views

1 Answers


আপনার   এ্যাজমা বেড়ে গেছে সম্ভব হলে এটা নিয়ন্ত্রণে আনুন  আসলে এ্যাজমা রোগের জন্য নানা ধরনের ইনহেলার আছে। চিকিৎসকের নিয়মিত পরামর্শে সেগুলো গ্রহণ করা করুন। এছাড়া এ্যাজমা রোগ যেহেতু নিত্যদিনের সঙ্গী, তাই আপনাকে এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। এবং ইনহেলার ব্যবহার করুন , ও সার্বক্ষণিক তা সাথে রাখবেন। পাশাপাশি ঠান্ডা বাতাস লাগাবেন না। শীতল প্রকৃতির এবং টক খাদ্যদ্রব্য পরিহার করে চলুন। রাতে ঘুমানোর সময় ১ চা চামচ আদার রস সামান্য গরম করে নিয়মিত সেবন করুন। ও সকালে একচামচ মধু খাবেন। 

আপনাকে ঔষধের নাম বলা সম্ভব হবে না বা ঔষধ খাওয়ার পরামর্শ দেওয়া সম্ভব নয় ।আসলে এটি শ্বাসনালী সংক্রামণ সমস্যা কাজেই চিকিৎসক এর পরামর্শ নিয়ে ইনহেলার নিন। এবং পাশাপাশি নিম্নের  কিছু নিয়ম মেনে চলুন।

বাসায় এমন পশু-পাখি না রাখা যেগুলো থেকে এ্যালার্জির প্রকোপ বাড়তে পারে। ধূমপান ছাড়ুন, ধূমপায়ীর আশপাশে থাকবেন না। বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। ঠা-া পরিহার করতে হবে।  এলার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না। পশমি জামা কাপড়, কম্বল ব্যবহার করা যাবে না। কড়া গন্ধের প্রসাধনী এড়িয়ে চলুন। সপ্তাহে একবার বিছানার চাদর, বালিশের কাভার বদলান। শীতে বাইরে বেরনোর সময় পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার করুন। নিয়মিত ইনহেলার নিতে হবে। নিয়মিত ওষুধ খেতে হবে। অরিতিক্ত ওজন কমাতে হবে।


2732 views Answered

Related Questions

Next steps