3 Answers

চর্ম ডাক্তারের পরামর্শ নেন

3032 views Answered

সুন্দর স্বাস্থ্যকর গোলাপি ঠোঁট কমবেশী সবারই কাম্য।ঠোটে গোলাপি আভা আনতে আছে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া সহজ পদ্ধতি। এখানে নেওয়া হলো ঠোটের কালচে ভাব দূর করার কিছু প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতি : দুধের সর: ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার জন্য এই পদ্ধতি প্রচীন কাল থেকেই ব্যবস্থত হয়ে আসছে। ১ বাটিতে দুধের সরের সাথে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। প্রতিদিন বেশ কয়েকবার কর, এই পদ্ধতিতে আপনার ঠোঁটের কালো ভাব দূর হবে। লেবুর রস : লেবুর রস খুব ভাল ব্লিচিং উপাদান হিসেবে বিবেচিত। ঠোঁটের কালো দাগ দূর করতে এটি খুবই কার্যকারী। প্রতিদিন নিয়ম করে সামন্য লেবু চিপে তাজা রসটি নিয়ে ঠোঁটে খুব ভাল করে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। কিছু দিনের মধ্যে ঠোঁটের রঙের পার্থক্য লক্ষ্য করবেন। বরফ : যে কোন দাগের ওপর বরফ ঘষলে সেটা হালকা হয়। অনেকেই এই বরফের কার্যকারী গুনটি সম্পর্কে ধারণা রাখে না। তাই প্রতিদিন ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন। বরফ ঠোঁটের আদ্রর্তার পরিমাণ ঠিক রাখে ঠোঁট কে রুক্ষতার হাত থেকে রক্ষা করে। এমন কি ঠোঁটের কালচে ভাব দূর করে। , এছাড়া আপনি প্রতিদিন রাতে ঘুমবার আগে মধু লাগাতে পারেন, ম্যাসাজ করবেন। তবে বেশী জোরে জোরে করবেন না। এতেও কাজ হবে।

3032 views Answered
আপনি নিচের কিছু জিনিস ব্যবহার করতে পারেন ঠোঁটের কালো দাগ দূর করার উপায় –
1. চিনি : প্রাকৃতিক এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করে ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে। দুই চামচ মাখনের সঙ্গে তিন চামচ চিনি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। সপ্তাহে দুই থেকে তিনদিন এই স্ক্রাব ব্যবহারে ঠোঁটের রং হালকা হবে।
2. ঠোঁটের ঘরোয়া স্ক্রাব : দুধ এবং হলুদগুঁড়া মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। ঠোঁট ভিজিয়ে নিয়ে একটি নরম ব্রাশ দিয়ে ঠোঁট ঘষে নিতে হবে। এরপর সামান্য পেস্ট নিয়ে ঠোঁটে লাগিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ঠোঁট ধুয়ে শুকিয়ে যাওয়ার পর লিপ বাম লাগিয়ে নিতে হবে।
3. লেবু ও চিনির স্ক্রাব : এক চামচ লেবুর রস, সামান্য নারিকেল তেল ও দুই চামচ চিনি ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। চাইলে আরও খানিকটা চিনি মিশিয়ে নেওয়া যেতে পারে। এই স্ক্রাব ঠোঁটে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করতে হবে। নরম এবং ছোট একটি টুথব্রাশ দিয়েও ঘষে নেওয়া যেতে পারে। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে লিপ বাম লাগিয়ে নিতে হবে। অতিরিক্ত স্ক্রাব এক সপ্তাহ ফ্রিজে সংরক্ষণ করা যাবে।
4. মধু : বাহ্যিক কারণে ঠোঁটের রং কালচে হয়ে গেলে তা ঠিক করতে মধু বেশ কার্যকর। রাতে ঘুমানোর আগে ঠোঁটে মধু মেখে ঘুমানো যেতে পারে। এতে সারারাত ঠোঁটের নমনীয়তা বজায় থাকে। তাই ঠোঁটের কালচেভাব দূর হয় এবং ঠোঁটে গোলাপিভাব যুক্ত হয়।
3032 views Answered

Related Questions

Next steps