1 Answers
রোজা ও নামাজ ফরজ হওয়ার জন্য বয়স মুখ্য নয়, কেউ বালেগ হলে বা সাবালকত্ব অর্জন করলেই তার ওপর রোজা ও নামাজ ফরজ হয়ে যায়। বিজ্ঞজনদের মতে, আমাদের দেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতায় এটি সাধারণত ছেলেদের ক্ষেত্রে ১৩ থেকে ১৫ বছরে এবং মেয়েদের ক্ষেত্রে ১১ থেকে ১৩ বছরে হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে ৯ বছরেও হতে পারে। বালেগ/বালেগা হলেই এ সময় থেকে রোজা পালন ও নামাজ আদায় করা বাধ্যতামূলক। পালন না করলে কাজা আদায় করতে হয়, রোজা রেখে ভাঙলে কাফফারা দিতে হয়। এ সময় থেকে এদের সওয়াব ও গুনাহ লেখা শুরু হয়। অবহেলা করে রোজা না রাখা অনেক বড় গুনাহ।
2539 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy