3 Answers
দেখুন ইসলামের দৃষ্টিতে সে আপনার সামনে পর্দা করা ফরজ। তাই বন্ধুত্ব করতে পারবেন তবে তাঁকে অবশ্যই হেজাব পালন করতে হবে।
বন্ধুত্ব করতে সমস্যা নেই, কিন্তু, সেটা যেনো বাড়াবাড়ি- মানে অশ্লীলতার দিকে না গড়ায় , সমাজ বা পরিবারের কাছে কটু না দেখায় সেটা লক্ষ্য রাখতে হবে।
আপনি আপনার মামাতো বোনের জন্য গাইরে মাহরাম! প্রথমে আমরা সংক্ষেপে জেনে নি,মাহরাম,গাইরে মাহরাম কি? মাহরাম শব্দের শাব্দিক অর্থ: হারাম, যা হালাল এর বিপরিত। আর পারিভাষিক অর্থে মাহরাম বলা হয় যাদেরকে আত্মীয়তা, বা দুধপান করানো, অথবা শাশুরালয়ের সম্পর্কের কারণে বিবাহ করা জায়েয নয়। (লিসানুল আরব খ:৩, পৃ:১৩৯, ফতোয়ায়ে শামী খ:২, পৃ:১৪৫) আর গাইরে মাহরাম!মাহরামের বিপরীত। উল্লেখিত এরা(১৪ জন) ছাড়া বাকী সবাই “গায়রে মাহরাম” একথায় অর্থ হল যে, তাদের বিবাহ করা জায়েয। এবং তাদের সাথে সর্বক্ষেত্রে শরয়ী পর্দার বিধান মেনে চলতে হয়। এদের মধ্যে আপনার মামাতো বোনও! খালাতো, মামাতো, ফুফাতো বা চাচাতো বোন এরা সবাই আপনার গাইরে মাহরাম। অতএব, তাদেরকে বিবাহ করা বৈধ।এবং বিবাহ ছাড়া এদের সাথে পূর্ণাঙ্গ পর্দা ফরজ৷ আপনি বন্ধুত্ব বলতে কি বুঝেন সেটা আমি জানিনা!!তবে,সাধারণত বন্ধুত্ব বলতে যা বুঝায়, তা কখনো একজন বেগানা মহিলার সাথে(আপনার মামাতো বোনের সাথে) জায়েজ হবে না!!কখনোই না!!! কারণ --শরীয়তের দৃষ্টিতে একজন মহিলার আওয়াজ পর্যন্ত পর্দা করার আদেশ দিয়েছেন৷ এখন আপনিই বলুন!কিভাবে সম্ভব বন্ধুত্ব রাখা,কখনো না দেখে,কথা না শুনে,না বলে, আপনি কি বন্ধুত্ব করতে পারবেন? সুতরাং -- এটা জায়েজ নয়৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy