5 Answers

১ম বন্ধু: মনে করো মরুভূমিতে যাওয়ার পর আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল তখন কি করবে? ২য় বন্ধু: খুব সোজা, তখন আমার মোবাইলের গ্রামীণফোন সিম খুলে চাকায় লাগিয়ে দিবো এবং বলবো চলো বহু দূর।

2829 views Answered

১. আচ্ছা বন্ধু তুই মনেকর লেখাপড়া শেষ কইরা কিসের চাকরি করবি? বন্ধু আমিতো মনে কর কুমপানিতে চাকরি করমু।কুপপানিতে মানে? কুমপানিতে কেন? দোস্ত আমারতো কুমপানিতেই চাকরি করতে হবো আমিতো মনেকর সাতার জানি না! .২ আচ্ছা দোস্ত তুইতো মনেকর হেলিকাপ্টার নিয়ে অ্যাকসিডেন্ট হইয়া গেছোস গা।এখন কেমনে অ্যাকসিডেন্ট হইলি? বন্ধু আর কইসনা যখন আমি হেলিকাপ্টার চালাইতাছিলাম তখন অনেক শিত লাগতাছিল তাই মনেকর হেলিকাপ্টারের পাখাট বন্ধ করে রাখছিলাম আরকি।

2829 views Answered

শিক্ষক: বিদ্যুৎ বিভাগের মালিক কে, বল দেখি সেন্টু? সেন্টু: আমার মামা, ম্যাডাম। শিক্ষক: বলে কি ছেলে! তোমার মামা মালিক হতে যাবে কেন? সেন্টু: কারণ বিদ্যুৎ চলে গেলেই বাবা চিৎকার করে বলে, ‘শালার কারেন্ট আবার গেল’!

2829 views Answered

১।মলে আগুন লেগেছে কতৃপক্ষ জানাল যে আপনার সবাই মলত্যাগ করুন , এ শুনে সবাই বাথরুমে যাচ্ছে।ধন্যবাদ!!!

2829 views Answered

: তোমরা গতকাল ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছ? : জি না, স্যার! : সত্যি করে বলো, পরে জানতে পারলে কিন্তু কলেজ থেকে বের করে দেব। : না স্যার, আমরা খাইনি। : দেখো, আমরা কিন্তু সব রুম চেক করব, কারও রুমে যদি বাকল বা বিচি পাই, তাহলে কিন্তু খবর আছে! : সমস্যা নেই, সব বাইরে ফেলে দিয়েছি।

2829 views Answered

Next steps