6 Answers
(1)
ছেলেঃ বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব ।
বাবাঃ কীভাবে?
ছেলেঃ আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে।
(2)
স্যারঃ কিরে বল্টু কিছু বলবি?
বল্টুঃ না__ মানে স্যা,, কিভাবে যে বলবো,,,
স্যারঃ আরে সমস্যা নেই বন্ধু ভেবে বলে ফেল
বল্টুঃ দোস্ত তর মেয়ে এখন আর আমাকে আগের মত ভালোবাসেনা,,,,
স্যার বেহুশ,,,।
▣ একদিন এক পাগল ডাক্তার কে জিজ্ঞেস করল ! পাগলঃ ডাক্তার সাব ! আপনি কতদুর পড়েছেন? ডাক্তারঃ B A পর্যন্ত ! পাগলঃ এতদিনে ২ টা অক্ষর শিকছিস, তাও আবার উল্টা। ডাক্তারঃ অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে। পাগলঃ Yes! ডাক্তারঃ আমি যা বলেছি আপনি বুঝেছেন তো ?আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে। পাগলঃ সে জন্যেইতো খুশিতে লাফাচ্ছি। এতদিনে প্রমাণ হলো যে আমার ব্রেইন আছে। ▣ জজঃ কী ব্যাপার, বারবার কোর্টে আসতে তোমার লজ্জা করে না ? আসামিঃ আমি তো বছরে এক-দুইবার আসিঃ আপনি তো মাশাআল্লাহ মাসের তিরিশ দিনই। ▣ একজন বিদেশী বাংলাদেশে এসে ছোটখাট এক হোটেলে ঢুকে ম্যানেজারকে বললোঃ গুড আফটার নুন! ম্যানেজার লেখাপড়া জানে না সে জবাব দিলোঃ স্যার, এখানে গুড়, আটা, নুন কিছুই নেই। ▣ বাবাঃ যদি ফেল করিস তবে আমাকে তুই আর বাবা বলে ডাকবি না বলে দিলাম .. (রেজাল্ট বের হওয়ার পর) বাবাঃ কিরে তোর রেজাল্ট কেমন হলো ? কিছু তো বললি না! ছেলেঃ আমি দুঃখিত, রফিক সাহেব!
কৌতুক -১ ঃআদমশুমারী লোক ও বল্টুর মধ্যে কথা হচ্ছে ঃ লোক ঃ,আপনার নাম কি? বল্টু,ঃ বল্টু মিয়া। লোক, ঃ আপনার বয়স কত? বল্টু ঃ ৪০বছর। লোক ঃ আপনার বয়স মনে হয় ৪০হবে না, ৩৫হবে। বল্টু ঃ ৩৫লিখেন। (লোক ৩৫ লিখল) লোক ঃ আপনার বাবার নাম কি? বল্টুঃ আমি বললে ঠিক হবে না৷ যেটা লিখল ভাল হয়, লিখেন!!!!! কৌতুক -২ঃদুই বন্ধুর মাঝে কথা হচ্ছে,ঃ ১ম বন্ধুঃকাল রাতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি! ২য় বন্ধুঃকি দেখেছিস? ১ম বন্ধুঃআমি দেখলাম, হিমালয় পর্বতমালায় আরোহন করছি!! ২য় বন্ধু ঃ মিথ্যা কথা! কাল রাতে স্বপ্নে আমিও হিমালয় পর্বতমালায় আরোহন করছি, কিন্তু তোকে তো দেখলাম না!!!
১. বল্টুঃ ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। আমি মনে হয় আর ১০ মিনিটের মধ্যে মারা যাব। ডাক্তারঃ আপনি একটু অপেক্ষা করুন, আমি ২০ মিনিটের মধ্যে ফিরে আসছি। ২. বল্টুঃ ডাক্তার সাহেব, আমি অল্পতে রেগে যাই। আমার চিকিৎসা করেন। ডাক্তারঃ ব্যাপারটা একটু খুলে বলুন তো। বল্টুঃ হারামজাদা, তোরে আর কয়বার খুইলা কইতে হইবো! (লও ঠ্যালা) ৩. বল্টুঃ ডাক্তার, আমার প্রশ্রাবে জ্বালাপোড়া করে। ডাক্তারঃ মেশিন নষ্ট হইছে, পাল্টাতে হবে। বল্টুঃ এইটা কি বলেন, কেমনে সম্ভব! ডাক্তারঃ আরে নাহ্। আপনাকে যে মেশিন দিয়ে টেস্ট করব, সেটা নষ্ট হয়েছে। ৪. বল্টুঃ ডাক্তার, আমার পাতলা পায়খানা। ডাক্তারঃ কেমন পাতলা? বল্টুঃ খুবই পাতলা। ডাক্তারঃ খুবই বলতে কেমন? বল্টুঃ মানে এতই পাতলা যে, "আপনি ওটা দিয়ে কুলি করতে পারবেন।" ডাক্তারঃ ওয়াক থু!!!
একদিন শিক্ষক তার শ্রেণিক্ষে ছাএ/ছাত্রীদের একটি প্রশ্ন জিজ্ঞেস করল।তা হল তোমরা বল দেখি বিশ্বের মধ্যে দেশ কতটি আছে।এর মাঝে একজন ছাত্র দাঁড়িয়ে বলল স্যার বিশ্বের মাঝে মাত্র একটি দেশ আছে তা হল বাংলাদেশ। আর বাকিগুলো বিদেশ।
বিমান চালনা প্রশিক্ষণের সময় প্রশিক্ষককে প্রশ্ন করল এক শিক্ষার্থী, স্যার, বিমান আকাশে ওড়ার সময় হঠাৎ যদি যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে নিচে পড়তে কত সময় লাগবে?
প্রশিক্ষক: তোমার বাকি জীবন!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy