1 Answers
আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে; আর তিনি পরাক্রমশালী, প্ৰজ্ঞাময়। (সুরা হাশরঃ ১) আকাশ-জমিন ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু তা জীব হোক আর জড় হোক আল্লাহ তাআলার প্রশংসা সহ তাসবীহ পাঠ ও পবিত্রতা বর্ণনা করে। তার ইবাদত করে ও তার বড়ত্বের কাছে নত হয়। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, সপ্ত আকাশ, পৃথিবী এবং তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না; কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না। ( সূরা ইসরাঃ ৪৪)
2825 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy