আমি যেখানে টিউশন করাতে যায় তাদের ঘরের ফ্লোরে কালো কালো দাগ দেখতে পাই।এই গুলো কোনো নাপাকি কিনা জানি না।ছাত্রকে জিজ্ঞাসা করলাম তোমাদের ফ্লোর কি মুছে না পানি দিয়ে।ছাত্র বললো,হ্যাঁ মুছে।তারপর ও দাগ গুলো নাকি যায় না।এই গুলোর উপর দিয়ে আমাকে হেঁটে যায়। এখন আমার প্রশ্ন হল,এইগুলো যদি কোনো নাপাকি হয়,তাহলে অপবিত্র হয়ে যাবো???বিস্তারিত বুঝিয়ে বলবেন দয়া করে,খুব চিন্তায় আছি।
2720 views

1 Answers

ঘরের ফ্লোরে কালো কালো যে দাগ দেখতে পাওয়া যায় এগুলো কোনো নাপাকি কিনা তা আর জানার প্রয়োজন নেই। যেহেতু ফ্লোর পানি দিয়ে মুছে ফেলার পর দাগ গুলো যায়নি। এটা শুকিয়ে গিয়াছে। আর নাপাক লাগার পর যদি তা শুকিয়ে যায়, তাহলে উক্ত যায়গা অন্য শুকনা কিছুতে লাগলে তা নাপাক হবে না। শুকিয়ে যাওয়া দ্বারা উদ্দেশ্য হল, কোন কিছুতে তা লাগলে নাপাকের চিহ্ন পরিলক্ষিত না হওয়া। (নাসবুর রায়াঃ ১/২৭৭; ইলাউস সুনানঃ ১/৩৯৬; ফাতাওয়া খানিয়াঃ ১/২৫; খুলাসাতুল ফাতাওয়াঃ ১/৪২) এই গুলোর উপর দিয়ে হেঁটে গেলে অপবিত্র হয়ে যাবেন না। চিন্তারর কোন কারন নেই।

2720 views

Related Questions