পাক-পবিত্রতা সম্পর্কে প্রশ্ন?

 পায়খানা সেরে,পানি খরচ করার সময়,লোডশেডিং হয় এমতাবস্থায় আমার সন্দেহ হচ্ছে পায়খানা আমার হাতে লেগেছে।এখন আমি কি নাপাক??? 
2814 views

3 Answers

যদি সত্তি পায়খানা লেগে তাকে তাহলে নাপাক আর যদি আপনার সন্দেহ হয়েছে কিন্তু পায়খানা লাগেনি তবে পাক।

2814 views Answered

পাক- নাপাকের ব্যাপারে মূলনীতি হল, যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে নাপাক হওয়ার বিষয়টি জানা না যাবে, ততক্ষণ পর্যন্ত শুধু সন্দেহের বশবর্তী হয়ে কোনো জিনিসকে নাপাক বলা যায় না। (হিন্দিয়াঃ ১/৪৫) সুতরাং আপনি নিশ্চয়তার উপর নির্ভর করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি পায়খানা হাতে লাগার ব্যপারে নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত কেবল সন্দেহের বশে নিজের হাতকে নাপাক ভাববেন না। যদি নিশ্চিত হন যে, হাতে নাপাকি লেগেছে, তাহলে যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে ফেলা জরুরি। পুরো শরীর ধোয়া জরুরি নয়। আর শেষ কথা হচ্ছে, পায়খানা যদি হাতে লাগে এক্ষেত্রে হাত নাপাক। আপনি বা আপনার পুরো শরীর নাপাক নয়।

2814 views Answered

ব্যক্তির যে অংশে নাপাকি লাগে সেই অংশ শুধু নাপাক হয় এবং তা পবিত্র করতে হয়। সুতরাং যদি বাস্তবে আপনার হাতে নাপাকি লেগে থাকে, তাহলে শুধু হাত নাপাক হয়েছে, অন্য অংশ নয়। তবে সন্দেহ হলে সন্দেহ থেকে মুক্তির জন্য পবিত্রতা অর্জন করাই ভালো।

2814 views Answered

Related Questions

Next steps