4 Answers
প্রাইভেট পড়াতে পারেন,আউটসোর্সিং এর কাজ করতে পারেন,কবুতর,হাঁসমুরগি,রাঁজহাস,ও ছাগলের খামার করতে পারেন।
পড়ালেখার পাশাপাশি হত খরচ জোগাড় করার জন্যে আপনি প্রাইভেট পড়াতে পারেন৷ অন্যান্য পদ্বতি থেকে এটি বেস্ট। যদি ভালোভাভে পড়াতে পারেন তাহলে আপনি খুব দ্রুত উন্নতি করতে পারেন। টিউশনি করার মাধ্যমে আপনি পড়াশোনার সাথে সংযুক্ত থাকতে পারবেন এবং এটি অন্যান্য কাজ থেকে সহজতর। এছাড়া আপনি যদি নিজস্ব মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনি ইউটিউভ চ্যানেল খুলে বিভিন্ন ভিডিও আপলোড করতে পারেন। যদি ভালোমানের ভিডিও তৈরি করতে পারেন এবং ভিউ বেশি হয় তাহলে আপনি এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনি ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারেন। গুগলের কাছে আপনার সাইটের লিঙ্ক দিয়ে গুগল এ্যাডসেন্স এর জন্য আবেদন করুন। যদি আপনার সাইটে ভিজিটর যথেষ্ঠ থাকে এবং ভালো মানে কন্টেন্ট থাকে তাহলে কিছুদিনের মধ্যেই গুগল আপনার সাইটের জন্য একটি এ্যাডসেন্স কোড পাঠাবে। যা আপনার সাইটে বিজ্ঞাপন দেখানোর বিশেষ জায়গায় বসিয়ে দিলে সেখানে একটি বিজ্ঞাপন দেখাবে। এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন তবে এটি কষ্টকর এবং আপনাকে এসম্পর্কে বিস্তারিত জানতে হবে। এছাড়া আপনি বিভিন্ন ওয়েবসাইটে ইন্টারনেট, কম্পিউটার, অ্যান্ড্রয়েড ট্রিকস এর কন্টেন্ট লিখে আয় করতে পারেন। তবে আমার মতে সবচেয়ে সহজতর পদ্বতি হলো টিউশনি করা। এর মাধ্যমে আপনি সহজে আয় করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy