সাদাস্রাব থেকে বাচার উপায় কি ? এবং এটার হ্যোমিও কোন চিকিৎসা আছে ? থাকলে কতদিন লাগে ভালো হতে ?
2785 views

2 Answers


 মেয়েদের জন্য সাদাস্রাব খুবই সাধারণ একটি ব্যাপার। কিন্তু অতিরিক্ত এবং দুর্গন্ধ যুক্ত সাদাস্রাব খুব বিব্রতকর এবং জরায়ুর মুখে ইনফেকশন হওয়ার অন্যতম কারন।

সাদাস্রাব হলে কিছু কাজ করতে পারেন-

  1. খুব বেশি জরায়ু চুলকালে কুসুম গরম পানিতে লবন দিয়ে, জরায়ুর মুখ ভালো করে ধুতে হবে। 
  2. জরায়ুর মুখ সবসময় পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। মনে রাখতে হবে জরায়ুর মুখ ভেজা থাকে বলেই বেশি ইনফেকশন হয়। 
  3. স্যানিটারি ন্যাপকিন ৫ ঘণ্টা অন্তর অন্তর বদলাতে হবে। 
  4. পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন।
2785 views
সাদা স্রাব বা যাকে লিকোরিয়া বলা হয় এটি যোনিতে চত্রাক  ইনফেকশন এর কারনে হয়ে থাকে। তবে এটি সকল নারীর মাঝেই বিদ্যমান তবে যাতে অতিরিক্ত বেশি ও গন্ধযুক্ত  হয় তাদের ক্ষেত্রে  এটা অস্বাভাবিক 
 সাদা স্রাব  এর জন্য আপনি নিয়মিত প্রতিদিন ২ চামচ টক দই খাবেন এবং      প্রতিদিন কিছু নিয়ম মেনে চলবেন ↓
  • রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
  •  ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। 
  • আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
  • দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
  • সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না।
  • ওজন কমান।
  •   যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
  • মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
  •  নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে ।আর অতিরিক্ত  সাদা স্রাব গেলে শরীর শুকিয়ে যায় চোখ ও গাল  বসে যায় মুখ ফ্যাকাসে হয়ে যায়, খাবারে অরুচি লাগে,মাসিক ঠিক মত হয় না, সবার সাথে মিশতে ইচ্ছে করে না, ইত্যাদি কিছু মানুসিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই প্লিজ নিজের ফ্যামিলিকে জানিয়ে দিন।  আপনি না বললে আপনার ভাবি, বা আপুদের মাধ্যমে আপনার মা কে জানিয়ে দিন। 
আপু একটা কথা মনে রাখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাসিকে ঝামেলা,সাদা স্রাব,অনিয়মিত মাসিক, কালো মাসিকের রক্ত বিভিন্য রকমের গোপন সংক্রান্ত সমস্যা গুলো কখনোই অবহেলা করা উচিৎ নয়।  তাই যত সম্ভব চিকিৎসা ও সেবা নিন সুস্থ্য থাকুন।
আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।
ধন্যবাদ। 
2785 views

Related Questions