এটা যারা করে তাঁদের কি পাপ হবে.......!!!?
আমি দেখেছি একটি মেয়ে অন্য একটি মেয়ে কে চুম্বন করছেন। কিন্ত সমকামীতার মনোভাবে নয়। আসলে তাঁদের চুম্বন করার স্টাইল টা গালে,কপালে,। এটা তে কি তাঁদের পাপ হবে....!?? বা তাঁরা সমকামী বলে গণ্য হবে...!??
1 Answers
বাংলা সংস্কৃত শব্দ ‘সম’ এর অন্যতম অর্থ সমান অথবা অনুরূপ এবং ‘কাম’ শব্দের অন্যতম অর্থ যৌন চাহিদা, রতিক্রিয়া তথা যৌন তৃপ্তি। অতঃপর এই দুই শব্দের সংযোগে উৎপন্ন সমকামিতা শব্দ দ্বারা অনুরূপ বা সমান বা একই লিঙ্গের মানুষের প্রতি যৌন আকর্ষণকে বোঝায়। সমকামী নারী মূলত সেই নারীকে বোঝায়, যে অন্য নারীর প্রতি ভালবাসা অথবা যৌন আকর্ষন অনুভব করে। এটি মানব যৌনাচারের একটি যৌন অভিমুখীতা। আপনি প্রশ্নে সুপষ্টভাবে বলেছেন যে, একটি মেয়ে অন্য একটি মেয়ে কে চুম্বন করছেন। কিন্ত সমকামীতার মনোভাবে নয়। অর্থাৎ যৌন আকর্ষন অনুভবের নিমিত্তে নয়। তাই এটা তে তাঁদের পাপ হবে না বা তাঁরা সমকামী বলে গণ্য হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy