হিজলারা আমাদের কাছ থেকে টাকা নেয় এতে তাদের কীরকম পাপ হয় আর আমরা এর প্রতিবাদ করতে পারিনা কেন?
2892 views
1 Answers
শুধু আমাদের দেশেই নয়। হিজড়ারা পৃথিবীর সকল দেশেই নিগৃহিত। এমনকি সামাজিক লজ্জার ভয়ে বাবা মা'ও এক সময় তাদের নিগৃহিত করে থাকেন। আর আমরাই বারবার ওদেরকে হিজড়া বলে স্মরণ করিয়ে দিই যে ওরা হিজড়া। অথচ ওদের নিশ্চয়ই একটা নাম আছে। এমনকি আমরা ওদেরকে এই সামাজিকতার দোহাই দিয়ে কোনও কাজও দিই না। তাহলে বলুন ওদের তো খেয়ে পরে বাঁচতে হবে? ওরা কি করবে? সাম্প্রতিক সময়ে ইউটিউবে শাম্মি নামক একজন হিজড়ার সাক্ষাতকার দেখলাম। যদি পারেন আপনিও দেখতে পারেন। এখন আপনিই বিচার করুন ওদের পাপ-পূণ্যির। আর প্রতিবাদের কথা বলছেন, কোন মুখে প্রতিবাদ করবেন? এই ২ টাকা ৫ টাকা দান করা ছাড়া ওদের জন্য আমরা কি করেছি?
তারপরও বলছি মাঝে মাঝে ওদের আচঢ়ণে আসলেই খুবই বিরক্তির উদ্রেক করে, তখন এই বলে সান্তনা দিই আল্লাহ আমাদের কত সুখি রেখেছেন আর ওরা কত কষ্ট করছে, আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ
2892 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy