1 Answers
আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান দেন কাউকে মেয়ে। আবার কাউকে ছেলে-মেয়ে উভয়েই দেন। আবার কাউকে দেন না। এটা মহান রবের একান্ত নিজস্ব ফায়সালা। এ বণ্টন আল্লাহ তাআলার বিশেষ হিকমত ও কল্যাণ-জ্ঞানের ভিত্তিতেই হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা করে দেন বন্ধ্যা। (সূরা শুরা ৪২: ৪৯-৫০) রাসুল (সাঃ) এর কন্যা ছিলেন চারজন। জয়নব (রাঃ), রুকাইয়া (রাঃ), উম্মে কুলছুম (রাঃ) ও ফাতেমা (রাঃ)। সব মেয়েই তার প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা (রাঃ) এর গর্ভে জন্মগ্রহণ করেন। ইবনে কাসীর (রহঃ) বলেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে, শুধু ইবরাহিম (রাঃ) ছাড়া রাসুল (সাঃ) এর সব সন্তান খাদিজা (রাঃ) এর গর্ভ থেকে ভূমিষ্ঠ। ইবরাহিম (রাঃ) এর জন্ম মারিয়া বিনতে শামউন কিবতিয়াহ (রাঃ) এর গর্ভ থেকে। অর্থাৎ তিনি যাকে ইচ্ছা সন্তান দান করেন যাকে ইচ্ছা বন্ধা করেন। এগুলো মূলত আল্লাহ তাআলার মহাশক্তির নিদর্শনের অন্তর্ভুক্ত। একমাত্র আল্লাহ তা‘আলাই এ ক্ষমতার অধিকারী। তিনি ব্যতীত আর কেউ নেই, যে মানুষকে সন্তান দান করতে পারে। এজন্য রাসুল (সাঃ) এর ১৩ জন স্ত্রী থাকার পরেও অল্প সন্তান ছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy