2 Answers

রাসূল (স.) বলেছেন যে ব্যাক্তি নিজের জিহ্বা এবং লজ্জা স্থানের জিম্মাদার হবে রাসূল (স.) সে ব্যাক্তির জান্নাতের জিম্মাদার হবে। (সহিহ হাদিস)

2917 views Answered

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি আমার নিকট এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হবে যে, সে অন্যের নিকট যান্ঞা করবে না। আমি তার জান্নাতের জিম্মাদারী গ্রহণ করব। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ১৬৪৩ হাদিসের মানঃ সহিহ)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা এবং দুই রানের মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান এর জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার 'হব'। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৬৪৭৪ আধুনিক প্রকাশনীঃ ৬০২৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬০৩০ হাদিসের মানঃ সহিহ)। দুনিয়াতে যত ফিতনা ফাসাদ ও অপকর্ম সংঘটিত হয় তার অধিকাংশই হয়ে থাকে জিহবা ও লজ্জা স্থানের দ্বারা। এ দুটোকে যে সংযত করবে, রাসূলুল্লাহ (সাঃ) তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।

2917 views Answered

Related Questions

Next steps