1 Answers
১) মিষ্টি জাতীয় খাবার খাওয়ার
পর অবশ্যই কুলি করুন ।
২) কফি , দুধ-চা না খেয়ে গ্রীন টি/
হারবাল টি খাওয়া দাঁতের জন্য
ভালো ।
৩) ক্যালসিয়াম মজবুত দাঁতের জন্য
অনেক দরকারি এবং কালসিয়াম
পেতে দরকার ভিটামিন ডি।
এছাড়াও , ফসফরাস ,
ম্যাগনেসিয়াম ,
বিটা ক্যারোটিন , ভিটামিন এ ,
মিনারেল এনামেল গঠনের জন্য
অতি প্রয়োজনীও । মাছ ,মাংস ,
ডিম , কলা , কমলা রঙের ফল , সবজি ও
সবুজ রঙের শাক এ এসব উপাদান
থাকে ।
৪) গ্যাস যুক্ত পানীয় কম
খেতে হবে । কারণ এসব পানীয় এর
এসিড দাঁতের এনামেল এর
ক্ষতি করে এবং দাঁত দুর্বল ও
হলদে করে । ডার্ক কালারের জুস
(যেমন তরমুজ, পেঁপে, আমের জুস) এর
পিগমেন্ট ও চিনি দাঁতের
সাদা রঙ কেড়ে নেয় । তাই এসব
পানীয় খেলে স্ট্র ব্যবহার করুন ।
৫) বিভিন্ন ধরনের ড্রাগস ,
সিগারেট শুধু স্বাস্থ্যের জন্যই নয়,
দাঁতের জন্য ও ক্ষতিকর । নিকোটিন
দাঁতের প্রাকৃতিক রঙ
কেড়ে নিয়ে দাঁত
কালো করে ফেলে । ব্ল্যাক কফি,
রেড ওয়াইন, পান-সুপারি খাওয়া,
অতিরিক্ত চা পান , বরফ
খাওয়া ইত্যাদি দাঁতের জন্য
ক্ষতিকর ও দাঁতকে দুর্বল করে ।
৬) রাতে ঘুমাতে যাওয়ার
আগে দাঁত ব্রাশ করার অভ্যাস করুন ।
৭) কোনকিছুই যেমন অতিরিক্ত
ভালো নয়, তেমনি প্রতিদিনই
অতিরিক্ত বার (২ বারের বেশি )
দাঁত ব্রাশ করাও দাঁতের জন্য
ভালো নয়। এতে দাঁতের এনামেল
ক্ষতিগ্রস্থ হয় ।
৮) প্রতি ২ মাস পর পর নিকটস্থ
ডেন্টিস্ট দ্বারা দাত চেক আপ করুন।