1 Answers
দাড়ি রাখা সম্পর্কে উলামাগণের কেউ বলেছেন যে, দাড়ি রাখা ফরজ। কারণ রাসুল (সা.) আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার নির্দেশ ব্যতিত কোনো কথা বলতেন না। আর তাই দাড়ি রাখার ব্যাপারে রাসুল (সা.) এর নির্দেশ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলারই নির্দেশ।আবার কেউ বলেছেন, দাড়ি রাখা ওয়াজিব। আবার কেউ বলেছেন সুন্নাতে মুয়াক্কাদা। (আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ভাল জানেন।)তবে যায় হওক,
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার আদেশ করেছেন। এখানে একটি বিষয় জেনে রাখা দরকার, দাড়ির বিধানটি শরীয়তের একটি মৌলিক ও সাধারণ বিধান। একে নিছক আরবীয় রীতি বা বিশেষ স্থান-কালের মধ্যে সীমাবদ্ধ মনে করা মারাত্মক ভ্রান্তি।সুতরাং -দাড়ি না রাখলে গোনাহগার হবে৷
পবিত্র কোরআনে সরাসরি দাড়ি রাখার কথা/কতটুকু রাখতে হবে বলা হয়নি। তবে হারুন (আ.)- এর ঘটনায় দাড়ির কথা উল্লেখ রয়েছে। কোরআনে দাড়ি সম্পর্কিত আয়াতটি হলো– মুসা (আ.) তাঁর কওমের নিকট ফিরে এসে যখন দেখলেন তাঁর কওম গোমরা হয়ে গেছে, তখন তিনি হারুনকে (আ.) প্রশ্ন করলেন এবং হারুন (আ.) জবাবে বলেন- ‘হে আমার মায়ের ছেলে! আমার দাড়ি ধর না এবং আমার মাথার চুলও টেনো না।’ (সুরা ত্বোয়া-হা: আয়াত ৯৪)
এখানে বোঝা যাচ্ছে হারুন (আ.)- এর দাড়ি ছিল এবং তা ধরার মতো লম্বা,আর মুসা (আ.) তার দাড়ি ধরেছিলেন।
তবে দাড়ি লম্বা রাখার ব্যাপারে হাদিসের স্পষ্ট ভাষ্য পাওয়া যায়,যেমন-বিখ্যাত তাবেয়ী ইমাম উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা (রা.) বলেন, জনৈক অগ্নিপূজক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিল। তার দাড়ি মুন্ডানো ছিল ও মোচ লম্বা ছিল। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এটা কী?’ সে বলল, ‘এটা আমাদের ধর্মের নিয়ম।’ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘কিন্তু, আমাদের দ্বীনের বিধান, আমরা মোচ কর্তন করব ও দাড়ি লম্বা রাখব।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা ১৩/১১৬-১১৭, হাদিস: ২৬০১৩)
দাড়ি রাখা যাই হোক না কেন প্রকৃত মুসলমান দাড়ি রাখবে,এবং সুন্নাত তরিকায় রাখবে এটাই স্বাভাবিক। আমাদের দাড়িতে ভালো লাগুক বা না লাগুক, আমরা আল্লাহ ও রাসুলকে (সা.) ভালবেসে দাড়ি রাখব। এক মুষ্টির অতিরিক্ত অংশ কাটার সুযোগ শরীয়তে রয়েছে।
হাদিসের কিতাবে পাওয়া যায়, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ও হযরত আবু হুরায়রা (রা.) এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটেছেন। আবু যুরআ (রা.) বলেন, ‘আবু হুরায়রা (রা.) তাঁর দাড়ি মুঠ করে ধরতেন। এরপর এক মুষ্ঠির অতিরিক্ত অংশ কেটে ফেলতেন।’ (মুসান্নাফ ইবনে আবী শাইবা ১৩/১১২, হাদিস : ২৫৯৯২; ২৫৯৯৯)। কিন্তু, কোনো সহীহ বর্ণনায় এক মুষ্টির ভিতরে দাড়ি কাটার কোনো অবকাশ পাওয়া যায় না।
এসমস্ত আলোচনা থেকে বুঝা যায় যে,দাড়ি না রাখা যেমন গোনাহের তেমন দাড়ি ছোট রাখাও গোনাহের৷
আল্লাহতা’আলা আমাদের সত্য উপলব্ধি করে রাসুলুল্লাহের (সা.) সুন্নত ও মুসলমানদের শি’আর (বৈশিষ্ট্য) দাড়ি ইসলামের বিধান অনুসারে রাখার তাওফিক দান করুন। আমীন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy