যেমন, উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল। কত বছর বয়স হলে কুরবানী জায়েয।
2747 views

1 Answers

পবিত্র হাদীছ শরীফে ইরশাদ  হয়েছে-
عن حضرت جابر رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لاتذبحوا الا مسنة الا ان يعسر عليكم فتذبحواجذعة من الضآن.
অর্থ:- “বিশিষ্ট ছাহাবী হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন- হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা ‘মুসিন্নাহ’ ব্যতীত যবেহ (কুরবানী) করবে না। যদি ‘মুসিন্নাহ’ ব্যবস্থা করা না যায় তবে দুম্বার ‘জাযয়া’ যবেহ বা কুরবানী করবে।” (মুসলিম শরীফ, মিশকাত শরীফ বাবু ফীল উদ্বহিয়্যাহ)
উক্ত পবিত্র হাদীছ শরীফের ব্যাখ্যায় বলা হয় যে, ‘মুসিন্নাহ’ হলো-
উট কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানী করা জায়েয। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে।
(বাদায়েউস সানায়ে ৫/৭০)

উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েয হবে না। -কাযীখান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬


2747 views

Related Questions