3 Answers
কামরস বা মযী নাপাক। এটি শরীরে লাগলে ধুয়ে ফেলা ফরয। কাপড়ে লাগলে কাপড় পবিত্র করার জন্য পানি ছিটিয়ে দেয়া যথেষ্ট। কামরস বের হলে ওজু ভেঙ্গে যাবে। কামরস বের হওয়ার কারণে গোসল ফরয হয় না।
শারীরিক উত্তেজনায় যদি লিঙ্গ দিয়ে পানির ন্যায় তরল পদাথ বের হয় তবে ওযু ভেঙ্গে যাবে ।গোসল ফরয হবেনা । এমতাবস্থায় ওযু করে ইবাদত করা যাবে ।(আকাইদ ওয়াল ফিকহ,,নবম দশম)
স্ত্রীর শরীর স্পর্শ করার কারণে /চুমু খাওয়ায় পুরুষাঙ্গ দাড়িয়ে যে পাতলা পানি বাহির হয় কিন্ত ঘন বীর্য বাহির হয় না বা স্ত্রী সহবাস করা হয় নায় এমন হয়, এমতবস্থায় যে পানি বাহির হয় তাকে মযী বলে, মযী (পানির মত পাতলা বীর্য যা অল্প পরিমাণে বের হয়, কিন্তু উত্তেজনা হ্রাস হয় না) বের হলে ওযু ভেঙ্গে যাবে। কিন্তু গোসল করা ফরয হবে না। আর মযী বা কামরস নাপাক। এটি শরীরে বা কাপড়ে লাগলে ধুয়ে ফেলা আবশ্যক।
عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْىِ شِدَّةً وَكُنْتُ أُكْثِرُ مِنْهُ الاِغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ : إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي مِنْهُ قَالَ : يَكْفِيكَ بِأَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ حَيْثُ تُرَى أَنَّهُ أَصَابَهُ
সাহল ইবনু হুসাইফ রাযি. হতে বর্ণিত, তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গত হত তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করি তিনি বলেন, মযী বের হওয়ার পর অযু করাই যথেষ্ট। তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ্! আমার কাপড়ে মযী লাগলে কি করব? তিনি বলেন, কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থান ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়। (আবু দাউদ ২১০)
সুতরাং -আপনার লিঙ্গ দাড়ানো অবস্থায় যদি লিঙ্গ থেকে পাতলা পানি বাহির হয় এবং আপনার উত্তেজনা হ্রাস না পায় তবে আপনার গোসল ফরজ হবেনা,শুধু অজু করলে চলবে!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy