অতিরিক্ত চিৎকারের ফলে গলার স্বরের সমস্যা হয়েছে সেই সম্পকে জানতে চাই?
3 Answers
ঔষধ বা ট্যাবলেটের কথা বলতে পারব না কিন্তু আপনি লং,ডালচিনি,গরম চা বা দুধ খেয়ে দেখতে পারেন।আশা করি এতে ভালো কাজ হবে।
পানিতে কিছুটা লবন মিশিয়ে গরম করুন।।তারপর গলার মধ্য নিয়ে গড়গড়া করুন।।।সকালে ও রাতে।। সেরে যাবে আশা করি।
আসলে সত্যি কথা বলতে কি, কোলাহলপূর্ণ পরিবেশে উচ্চস্বরে কথা বলা মানেই নিজের কণ্ঠের ক্ষতি করা। সবসময় স্বাভাবিক স্বরে কথা বলবেন। এমনকি! ফিসফিস (আস্তে আস্তে) কথা বলা হতেও বিরত থাকবেন। কেননা, উচ্চস্বরে কথা বললে কণ্ঠের যেরকম ক্ষতি হয়, ঠিক তেমনিভাবে ফিসফিস করে কথা বললেও কণ্ঠ বসে যাওয়ার সম্ভাবনা থাকে।
নিরাময়ের জন্য যা যা করতে হবেঃ
১. প্রতিদিন সকালে মৃদু আওয়াজে কথা বলার রেওয়াজ করুন।
২. দিনের কোনো এক নির্দিষ্ট সময়ে কণ্ঠকে বিশ্রাম দিন।
৩. বেশী বেশী পানি পান করুন। কেননা, পানি ভোকাল কার্ডকে আর্দ্র রাখে।
৫. আশেপাশে বাজার থাকলে, সেখান থেকে যষ্টিমধু ক্রয় করুন এবং নিয়মিত সেটা গালের মধ্যে রাখার চেষ্টা করুন।
৬. ফ্রীজের ঠাণ্ডা পানি পান করা হতে সর্বদাই বিরত থাকুন।
৭. সর্বোপরি, কণ্ঠের যত্ন নেওয়া একজন মানুষের মৌলিক দায়িত্ব। তাই, নিজের কণ্ঠের যত্ন নিতে ভুলবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy