3 Answers
ঘনঘন মুখ ধুবেন না,এতে আপনার স্কিন অধিক শুষ্ক হয়ে যেতে পারে। দিনে ২-৩ বার ভালমানের ফেইস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন। যদি সম্ভব হয় তাহলে লেবুর রস এবং সামান্য কাচা হলুদ পেস্ট করে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। ফেসওয়াশের মধ্যে আপনি হিমালয়া ইন্টেনস অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ অথবা এভারইয়ুথ ম্যানজ পলুশন ডিফেন্স ফেস ওয়াশ অথবা নিভিয়া এডভান্স হোয়াটেনিং অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ব্যবহারে ভাল ফল পাবেন আশা করছি।সাবান ব্যবহার বন্ধ করে দিন,এতে স্কিন অধিক রাফ হয়ে যাবে।
2987 views
Answered
তৈলাক্ত ভাব দূর করতে নিচের tips মেনে চলতে পারেন:
- লবণ পানি স্প্রে করুন মুখে। খানিকক্ষণ রেখে দিন। এরপর টিস্যু দিয়ে মুছে ফেলুন। প্রতিদিন এভাবে করলে অনেকাংশে ত্বকের তৈলাক্ততা কমে আসবে।
- শসা কেটে চিপে রস বের করে নিন। এরপর একটি বাটিতে ১ টেবিল চামচ শসার রস নিয়ে এতে ১ টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। ৩০ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- বাসায় টমেটো সেদ্ধ করে ব্লেড করে নিয়ে টমেটো পেস্ট বানিয়ে নিন। এরপর এই পেস্ট মুখে লাগিয়ে রাখুন ৫-৭ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন
- একটা পাকা কলার পেস্ট এর সাথে ১ টেবিল চামুচ মধু ও কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
-
সাবানসহ অন্যান্য মেকআপ সামগ্রী ব্যবহার করবেন না।এতে স্কিনের ক্ষতি হতে পারে।
2987 views
Answered
মুখের তৈলাক্ত ভাব দূর করতে ডিমের সাদা অংশ নিয়ে মুখে লাগিয়ে টিস্যু দিন।১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।আশাকরি মুখের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে
2987 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy