রসূল(সঃ) জ্বীন নিয়ে একটি হাদীস বুঝছি না হেল্প করবেন প্লিজ?
রসূল(সাঃ) এর একটি হাদীসে বলা হয়েছে আমার ঘরে কোনো জ্বীন দেখলে তাকে ৩ বার বের করে দিতে এবং তার পর আবার আসলে জ্বীনটাকে মেরে ফেলতে,কারণ এরুপ জ্বীন কাফের হয়।এখন প্রশ্ন হলো জ্বীন কে কীভাবে বের করার/মারার কথা বলা হলো?জ্বীনকে মানুষ কীভাবে কী করতে পারে?
2839 views
1 Answers
প্রশ্নে আপনি জিনের কথা উল্লেখ করেছেন কিন্তু এখানে জিন হবেনা হবে সাপ। যদি ঘরে কোন সাপ দেখা যায় তবে সাথে সাথে তাকে না মেরে সতর্কবাণী উচ্চারণ করা। তাকে ঘর ছেড়ে যেতে বলা। তারপর যদি না যায় তাহলে মেরে ফেলা। কারন জিনেরা সাপের সুরত ধরে থাকে। মুসাদ্দাদ (রহঃ) আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন কোন সাপ জিন। কাজেই, কেউ যখন তার ঘরে সাপ দেখে, তখন সে যেন তাকে তিনবার এরূপ বলেঃ আর বের হবে না, অন্যথায় তোমার কষ্ট হবে। এরপরও যদি সে বের হয়, তবে তাকে হত্যা করবে; কেননা, সে শয়তান। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৫১৬৬ হাদিসের মানঃ যঈফ)।
2839 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy