মেয়েদের কী ধরনের আচরণ প্রকাশ করে যে সে আমাকে পছন্দ করে?
2 Answers
স্বভাবতই ছেলেদের আচরণ দেখলে সহজে বুঝা যায় সে প্রেমে হাবুডুবু খাচ্ছে। অথচ মেয়েরা যদি ভালোবাসি কথাটা নিজের মুখ থেকে বলেও দেয় তারপরেও আপনি তার আচরণ দেখে মাঝে মাঝে দ্বিধায় ভুগবেন আপনার প্রতি তার ভালোবাসা নিয়ে। তবে ছোট ছোট কিছু লক্ষণ আছে, যা দেখে বুঝতে পারবেন মেয়েটিও আপনার প্রেমে পড়েছে/আপনাকে ভালোবাসে। তবে আসুন সে লক্ষণগুলো নিয়ে একটু আলোচনা করি৷ * কোন কারন ছাড়াই সে আপনার জন্য ছোট-খাটো উপহার কিনবে। * আপনার পরিবারের অন্য সদস্যেদের প্রতি তার আগ্রহ দেখাবে - খোঁজখবর নিবে। কারন একটি মেয়ে যখন কোন ছেলেকে পছন্দ করে তখন মেয়েটি ছেলেটির চারপাশের সবকিছুকে পছন্দ করা শুরু করে। * আপনি খুব সাধারণ কিছু একটা করলেও মেয়েটি আবেগ আপ্লুত হয়ে পড়েবে৷ এমনকি ইচ্ছে করেই সে তার আবেগ আপনার প্রতি প্রকাশ করবে, যাতে আপনি বুঝতে পারেন আপনার প্রতি সে কতটা দুর্বল। * প্রথম কবে দেখা হয়েছে, প্রথম দুজনে কী কথা বলেছেন সবগুলোই তার মনে আছে। আর এগুলো সে বারবারই আপনার সঙ্গে বলতে থাকবে। এমনকি আপনার দেওয়া প্রথম কোনো উপহার সে এখনো যত্ন করে রেখেছে। এগুলো থেকেই বোঝা যায় মেয়েটি আপনাকে কতটা ভালোবাসে। * আপনার কাছে তার গোপনীয়তা প্রকাশ করা-যত সমস্যাই হোক না কেন সবার আগে মেয়েটি আপনাকে বলার চেষ্টা করবে। হয়তো আপনি কোনো সমাধানই দিতে পারেন না, তবুও সে আপনাকে বলে শান্তি পাবে। * অকারণে ফোন করা-আপনি ফোন ধরতে দেরি করলে কিংবা ম্যাসেজ করতে দেরি করলে মেয়েটি যদি অস্থির হয়ে নিজেই ফোন করে বসে কিংবা একের পর এক ম্যাসেজ দিয়েই যায় তাহলে বুঝে নিবেন সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। * ইর্ষাণ্বিত হওয়া- অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে কিংবা কোনো মেয়ের বিষয়ে তার সঙ্গে আলোচনা করলে মেয়েটি খুবই বিরক্ত হয়। আর সে চায় আপনি যেন বুঝতে পারেন সে এগুলো পছন্দ করে না। * আপনার ভাল লাগা ও মন্দ লাগা বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া-মেয়েটি আপনার সম্বন্ধে সবই জানে। আপনার কী ভালো লাগে, কী অপছন্দ, কোন খাবার পছন্দ, কিসে বিরক্ত হন সবই সে জানে। এটাই তার প্রেমে পড়ার অনেক বড় একটা লক্ষণ।
আপনার দিকে দেখা।আপনি দেখলে লজ্জ্যায় মাথা নিচু করা।আপনাকে দেখে মুচকি মুচকি হাসা।ইত্যাদি লক্ষন থাকলে বোঝা যায় যে উনি আপনাকে পছন্দ করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy