ছাত্রীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি,কি করবো!!?

আমার বয়স ১৯।  কয়দিন আগে একটা নবম শ্রেণির ছাত্রী পেলাম পড়ানোর জন্য।উল্লেখ্য,,ছাত্রী পড়ানোর অভিজ্ঞতা আমার আরো অনেক  আছে। তবে ইদানীং খেয়াল করছি,এই মেয়েটার প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি, যেটা আমার মনে হয় উচিত নয়। মেয়েটা সুন্দরী। কি করা যায় বলুনতো!!!! 
2980 views

3 Answers

আপনি টিউশনিটি বাদ দিয়ে দিন । এতে আপনারই ভালো হবে ।

2980 views Answered

বয়স অনুযায়ী আপনার এমন হওয়া যৌক্তিক৷ তার উপর মেয়েটাও সুন্দরী,সুন্দরী  মেয়েদের প্রতি দূর্বল হওয়া যে কোন প্রাপ্তবয়স্ক  পুরুষদের জন্যই স্বাভাবিক৷তবে আপনি -এখন শিক্ষক  এর ভূমিকায়৷ একজন শিক্ষক এর পড়ালেখা শিক্ষা দেওয়ার পাশাপাশি সবছেয়ে বড় দায়িত্ব নৈতিকতা শিক্ষা দেওয়া৷ অন্তত নিজেকে নৈতিক করে গড়া৷ আপনি একজন শিক্ষক এ বিষয়টা মনে রাখলে আপনার জন্য  অনেকটা পথ সহজ হয়ে যাবে৷ তাছাড়াও ইসলাম এসব বিষয়ে কঠিনভাবে সতর্ক ও নিষেধ করেছেন৷ আপনি আপনার দূর্বলতার কথা তাকে কখনোই  জানাবেন না৷এবং খুব তারাতাড়ি যৌক্তিক কারণ দেখিয়ে আপনি বিদায় নিন৷ ভাল একজন শিক্ষক এর সন্ধান দিন৷ ধন্যবাদ!

2980 views Answered

আমার মতে আপনার নিজের মন কে নিয়ন্ত্রণ  করতে পারলে আর কোন সমস্যা  হবে না। যদিও  মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ  থেকেই যায়। যদি সমস্যা  টা প্রকট আকার ধারণ  করে তবে মেয়ে টিকে পড়ানো  বাদ দিয়ে দিন। এতে করে মান সম্মান  বাঁচবে।

2980 views Answered

Related Questions

Next steps