2 Answers
রাতের পাখি পেঁচা। অনেকের কাছে পেঁচা ভূতুড়ে পাখি বলেও পরিচিত। রাতের আঁধারে সব পশুপাখি যখন গভীর ঘুমে নিমগ্ন থাকে, তখন জেগে থাকে পেঁচার জ্বলজ্বলে চোখ। রাতের বেলায় পেঁচার রক্ত হিম করা ডাক শুনে ভয় পেয়ে যায় অনেকেই। পেঁচার চোখ দুটো অন্যান্য প্রাণীর চোখের চেয়ে অনেক বড়। ফলে পেঁচার চোখে মানুষের চোখের তুলনায় অনেক বেশি আলো প্রবেশ করে। আমাদের চোখের ভেতরে আলো প্রবেশের পর তা চোখের পেছনদিকে রেটিনায় পৌঁছে সামনের বস্তুর ছবি তৈরি করে। আর সেজন্যই আমরা দেখতে পাই। পেঁচার চোখের ভেতরে যেহেতু আমাদের চোখের চেয়ে বেশি আলো প্রবেশ করে, তাই পেঁচার জন্য দেখাটা অনেক সহজ হয়ে যায়। এছাড়া পেঁচার চোখে রড সেল নামে এক ধরনের বিশেষ কোষ থাকে। আর এই কোষ পেঁচাকে রাতের অন্ধকারে দেখতে সাহায্য করে। অন্যান্য প্রাণীর তুলনায় পেঁচার চোখে রড সেলের পরিমাণ অনেক বেশি। তাই এদের জন্য অন্ধকারে দেখা খুব সহজ। পেঁচার চোখের পেছনদিকে ট্যাপেটাম লুকিডাম নামে এক ধরনের কাঠামো থাকে। চোখে আলো পড়ার পর তা রড সেলে লেগে ট্যাপেটাম লুকিডামে পড়ে এবং সবশেষে আবার রড সেলে আঘাত করে। ফলে পেঁচা একবার নয় বরং দুইবার আলো দেখতে পায়। সেজন্য রাতটাও ওদের কাছে দিনের মতোই আলোকিত হয়ে যায়। আরেকটা কথা, আমাদের অনেকেরই ধারণা পেঁচা দিনে চোখে দেখতে পায় না। আর তাই সারাদিন ঘুমায় আর রাতে জেগে থাকে। কথাটা কিন্তু ভুল। পেঁচা দিনের আলোতেও দেখতে পায়। কিন্তু তীব্র আলোয় ওদের চোখের পিউপিল আমাদের চেয়ে কম সঙ্কুচিত হয়। তাই তীব্র আলো ওরা সহ্য করতে পারে না। সেজন্য দিনের আলোয় ওরা চোখের পাতা অর্ধেক বন্ধ রাখে। তার মানে পেঁচা দিনের আলোতেও দেখতে পায়। কখনও যদি কেউ দিনের বেলায় পেঁচাকে ঘুমন্ত অবস্থায় দেখে, তাহলে বুঝতে হবে, সে মোটেও ঘুমিয়ে নেই। বরং চোখ অর্ধেক বন্ধ রেখেই সবকিছু দেখছে সে। সূত্রঃ বাংলা নিউজ। ধন্যবাদ।
সারা পৃথিবী জুড়ে ১৭০ ধরণের বিভিন্ন প্রজাতির পেঁচা দেখা যায় যাদের অধিকাংশই রাতের বেলা বের হয় শিকারের জন্য। আগে আমাদের দেশে গ্রামাঞ্চলে প্রচুর হুতোম পেঁচা দেখা যেত। এখনও খুঁজলে দেখা যাবে। পেঁচাদের দৈহিক বৈশিষ্ট্যের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ওদের বড় বড় গোল দুটো চোখ। একদম যেন গাড়ির সাদা হেড লাইট। চোখদুটো পেঁচার এতোই বড় যে অেিগালকের মধ্যেও সেগুলো ঢোকেনা। মাথা ঘুরিয়ে এরা প্রায় পুরোপুরি পেছনের দিকে তাকাতে পারে। একারণেই এক জায়গায় চুপটি করে বসেই ওরা চারদিকে নজর রাখতে পারে। দিনের আলো এই বড় বড় চোখের পেঁচা সইতে পারে না, একারণই বেচারা পেঁচা রাতের পাখি খেতাব পেয়ে গেল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy