নাম:লাবনী আক্তার।বয়স:২১ বছর।বিবাহিত। দেখতে অনেক চিকন।পুষ্টিকর খাবার খাওয়া সত্তেও ওজন কুমে যাচ্ছে।ক্ষুধামন্দা হচ্ছে।
2804 views

2 Answers

আপনি নিয়মিত পুষ্টিকর খাবার খান, যেমনঃ- আম, দুধ , মাছ , মাংস , ডিম , এবং বিভিন্ন ফলমুল। নিয়মিত অন্তত ৮ ঘন্টা ঘুমান। একদম টেনশন মুক্ত থাকুন। প্রতি বেলা নিয়োমিত ভাত খাবেন বেশি করে। এবং আপনি "জিও ভিটা" সিরাপটি সেবন করে দেখতে পারেন। আশাকরি এই সিরাপটি সেবন করার ফলে আপনার শরিল মোটা হয়ে যাবে এবং আপনার খিদা প্রচুর বৃদ্ধি পাবে। এই সিরাপটি ৪৫০ মিলি ২৫০ টাকা বা এরচেয়ে কম মূল্যে কিনতে পারবেন। বিঃদ্রঃ এই সিরাপটি এক ফাইল এর বেশি সেবন করবেন না, এই সিরাপে অনেক পার্শপ্রতিক্রিয়া আছে বিশেষ প্রয়োজনে এটি সেবন করতে হয়।

2804 views

আপনার প্রদত্ত তথ্যানুযায়ী আপনি বিবাহিত নারী  এবং আপনার বয়স অনেকটাই কম।কাজেই এই বয়সে এমন সমস্যা হওয়াটা স্বাভাবিক নয়।শরীরে ওজন কমার কারণগুলোর মধ্যে থাকে শরীরে পর্যাপ্ত জলীয় অংশ হ্রাস, ফ্যাট কমে যাওয়া, ফ্লুইড লস, পানি কম পান করা, ওষুধের কারণে পানিশূন্যতা, ডায়েটিং অথবা এক্সারসাইজ।এছাড়া অন্যান্য যেসব কারণে শরীরের ওজন কমে তা হচ্ছে, হরমোনের সমস্যা, অ্যাডিসন্স ডিজিজ, মাত্রাতিরিক্ত মদ্যপান, খাবারে অনীহা বা ক্ষুধামন্দা, হাড়ের ক্যান্সার, ইটিং ডিজঅর্ডার, ক্যান্সার, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ, পানিশূন্যতা, স্মৃতিভ্রম সমস্যা, হতাশা, ডায়াবেটিস, হজকিনজ ডিজিজ, এইডস, হাইপার থাইরয়েডিজম, কিডনি ক্যান্সার, কালাজ্বর, মাল্টিপল মাইলোমা নন হজকিন্স ডিজিজ, যক্ষ্মা, পাকস্থলীর ক্যান্সারসহ নানা কারণে শরীরের ওজন কমতে পারে।আমার মনে হয় আপনার চিকিৎসক এর পরামর্শ নেয়া উচিৎ।  অনেকসময় ক্রমাগত ওজন হ্রাস অনেক বড় সমস্যার কারণ হতে পারে। প্রাথমিকভাবে আপনি পুষ্টিকর খাবার খাবেন। অতিরিক্ত পরিশ্রম করবেন না কিংবা মানসিক চাপ নিবেন না।বেশিরভাগ ক্ষেত্রেই ডিপ্রেশনে ওজন কমাতে পারে,কাজেই চিন্তামুক্ত থাকুন।ফলমূল খান, ভিটামিন ‘সি’ খান।টাটকা শাকসবজি খান এবং অধিক আঁশযুক্ত খাবার গ্রহণ করুন। ভাজাপোড়া এড়িয়ে চলুন।

2804 views

Related Questions