কেউ যদি ইচ্ছা করে জিনা বা পাপ কাজ করে আল্লাহ কি তাকে মাফ করবেন?

সব ধরনের জিনা কি  আল্লাহ মাফ করে দিবেন? বিস্তারিত কুরআন ও হাদীস থেকে জানতে চাই?
2813 views

2 Answers

এমন পাপ জীবনেও করবেননা!এই বলে আল্লাহর কাছে তওবা করতে হবে,কান্নাকাটি করতে হবে,,আল্লাহ অতি ক্ষমাশিল অতি দয়ালু,,আল্লাহ চাইলে কমা করবেন,,,,,

2813 views Answered

কেউ যদি ইচ্ছা করে যিনা বা পাপ কাজ করে আল্লাহ তায়ালা তাকে মাফ করবেন। তবে শর্ত হচ্ছেঃ উক্ত গুনাহের জন্য উলামা সম্প্রদায়ের উক্তি এই যে, প্রত্যেক পাপ থেকে তওবা করা ওয়াজিব তথা অবশ্য-কর্তব্য। তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে। ১। পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ২। পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩। ঐ পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সঙ্কল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্তও লুপ্ত হয়, তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। তওবা ওয়াজিব হওয়ার ব্যাপারে কুরআন ও হাদীসে প্রচুর প্রমাণ রয়েছে এবং এ ব্যাপারে উম্মতের ঐকমত্যও বিদ্যমান। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তওবা (প্রত্যাবর্তন) কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা নূরঃ ৩১ আয়াত) অর্থাৎ তোমরা নিজেদের প্রতিপালকের নিকট (পাপের জন্য) ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তাঁর কাছে তওবা (প্রত্যাবর্তন) কর। (সূরা হূদঃ ৩) তিনি আরো বলেছেন, অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিকট তওবা কর বিশুদ্ধ তওবা। (সূরা তাহরীমঃ ৮)

2813 views Answered

Related Questions

Next steps