আমার সন্তান নিতে চাই, এখন কি করতে হবে?

আমাদের বিয়ে হয়েছে তিন বছর। আমাদের আমা বাচ্চা নেই,ও বিদেশ থাকে,এখন চার মাস এর ছুটি এনেছে, এখন আমাদের কিছু টিপস দেন।
2704 views

3 Answers

সহবাস করতে হবে। তবে মাসিকের সময় করা জাবে না।

2704 views Answered

আপনাদের বিয়ে হয়েছে ৩ বৎসর। আপনার স্বামী বিদেশে থেকে আয়-রোজগার করে। চার মাসের ছুটিতে এখন তিনি বাড়িতে এসেছেন। যেহেতু আপনাদের কোনো সন্তান নেই, তাই সন্তান নিতে চাচ্ছেন। স্বামী-স্ত্রীর ভালোবাসার চরম পরিণতির বহিঃপ্রকাশই হচ্ছে সন্তান জন্মলাভ। এই চারটি মাস স্বামীর একান্ত সান্নিধ্যে কাটান। স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিন। সবসময় স্বামীর কাছে নতুন বউয়ের সাজে থাকবেন। যাতে আপনার স্বামী আপনার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়। রাত ১০টা থেকে ভোর ৪টা এই সময়টা যৌনমিলনের জন্য সর্বোত্তম সময়। যৌনমিলনের পূর্বে উভয়েই প্রস্রাব-পায়খানার কাজ সেরে নিবেন, যাতে মিলনের পরে প্রস্রাব-পায়খানার বেগ না আসে। যৌনমিলনের পূর্বে উভয়েই ভালোভাবে যৌনাঙ্গ ধুয়ে তারপর সহবাস করবেন। সহবাসের পূর্বে সহবাসের দোয়া 'আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা' পড়ে নিবেন, যাতে শয়তান আপনাদের যৌনক্রিয়া দেখতে সক্ষম না হয় এবং নেক সন্তান জন্মলাভ করে। মাসিকের দিনগুলো বাদে অন‍্য দিনগুলোতে একটানা যৌনমিলন করবেন। মিলনের পূর্বে ৫-১০ মিনিট স্বামী-স্ত্রী একে অপরকে সারা শরীরে চুম্বন ও আদর করবেন। এতে যৌনমিলনের সময় পরিপূর্ণ তৃপ্তি লাভ করবেন। এই চারটি মাস অতিরিক্ত ভারী কাজ করা থেকে বিরত থাকবেন, যতটা সম্ভব রিলাক্সে থাকার চেষ্টা করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং কুরআন তিলাওয়াত করবেন, এতে নেক সন্তান জন্মলাভ করবে। ছেলে হোক আর মেয়ে হোক, সবই আল্লাহর দান। তাই ছেলে বা মেয়ে নয়, আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। তাহলে আল্লাহ তাঁর পছন্দমতো আপনাকে সন্তান দান করবেন। নিয়মিত উভয়েই কালোজিরা, কাঁচা রসুন, কাঁচা আদা, মধু, গাভীর দুধ, গরুর গোশত, মাষকলাই ডাল, ভাতের মাড় ইত্যাদি খাবেন। এতে সন্তান জন্মদানে কোনো ত্রুটি থাকলে দূর হয়ে যাবে, অনেকক্ষণ ধরে যৌনমিলন করতে পারবেন এবং বলিষ্ঠ সন্তান জন্মলাভ করবে। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধা করেন (পবিত্র কুরআন)। তাই ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহকে খুশি করে তাঁর কাছ থেকে নেক সন্তান চেয়ে নিবেন। মা-বাবা হওয়ার সুখ হচ্ছে অন‍্যরকম সুখ, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনারা সেই সুখের অধিকারী হোন, সেই দোয়া করি। ধন্যবাদ।

2704 views Answered

আপনি সন্তান নিবেন ভালো কথা। তবে আপনার মাসিক নিয়মিত ভাবে হয় কি না  তা বলেন নি। তবে যদি আপনার মাসিক( ২৮/৩০ দিন পর পর) নিয়মিত হয় তাহলে আপনার মাসিক হওয়ার  ৯ তম দিন  থেকে ২১ তম দিন পর্যন্ত এই ১৩ দিন মিলন করবেন প্রতিদিন বা  একদিন পর পর বা ২/১ দিন পর পর সহবাস করবেন। 

যদি আপনার মাসিক ২১ দিন থেকে ২৬ দিনের মধ্যে পর পর হয় তাহলে আপনি আপনার মাসিক শেষ  হওয়ার  পরের দিন থেকে প্রতিদিন বা ২/১ দিন পর পর সহবাস করবেন  ও যোনির গভিরে বীর্য পাত করবেন।।

আর একটি কথা আপনার মাসিক নিয়মিত হলে। এবং ঠিক কত দিন পর পর মাসিক হয়  সেটি হিসাপ করুন। যদি আপনার মাসিক ২৮ দিন পর পর প্রতিমাসে মাসিক হয়। তাহলে  আপনার মাসিকের ১২ তম দিন থেকে ১৬ তম দিনের মধ্যে ডিম্বপাত হবে। এই সময়ে সহবাস করলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।

যদি আপনার মাসিক অনিয়মিত হয় তাহলে মাসিক চলাকালিন ব্যাতীত বাকি দিন গুলোতে সহবাস করবেন প্রতিদিন বা ২/১ দিন পর পর সহবাস করবেন ও যোনির গভিরে বীর্য পাত করবেন। 

বি:দ্র: মাসিক চলাকালিন সহবাস করবেন না,কেনো না মাসিক চলাকালিন সহবাস হারাম। মাসিক চলাকালিন সহবাস করলে যোনিতে ইনফেকশন হয়। এছাড়াও নানা রোগে আক্রান্ত হতে পারেন।

 

2704 views Answered

Related Questions

Next steps