সালাত বাড়িতে আর মসজিদে পড়লে কি কি ফজিলত আছে?
3 Answers
বাড়িতে নামাজ পড়া সম্পর্কে রসুলুল্লাহ্ (সঃ) সতর্ক করেছেন। তিনি বলেছেন, যে ব্যাক্তি বাড়িতে স্বলাত আদায় করে, আমার ইচ্ছা হয় সেই বাড়িকে আগুন দিয়ে জালিয়ে দিতে। একজন অন্ধ সাহাবিও বাড়িতে নামাজ পড়ার জন্য ছাড় পান নাই। সুতরাং বাড়িতে নামাজ পড়লে লাভ নয় বয়ং তাঁর কথার বিরুদ্ধে যাওয়া।
নামাজ মসজিদে জামাতের সাথে পড়লে 25 গুণ বা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে বাড়ীতে পড়ার চাইতে । আল্লাহর রসূল মসজিদে জামাতের সহিত পড়তে বলেছেন ।
মহিলাদের জন্য সবধরনের নামাজই বাড়ীতে পড়া উত্তম।কিন্তু পুরুষরা সুন্নাত,নফল বাড়ীতে পড়তে পারলেও ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়া ওয়াজিব।কুরানে এসেছে (তোমরা রুকুকারীদের সাথে রুকু কর) এখানে আল্লাহ পাক রাব্বুল আলামীন জামাতে নামাজ পড়তে আদেশ করেছেন। হাদীস শরীফে এসেছে-নবী কারিম( সঃ) বলেন, ঐ ব্যাক্তির কাজ একেবারে জুলুম,কুফরও মুনাফেকী,যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান কারীর(মুয়াজ্জিনের) ডাক শুনেও মসজিদে হাজির হয় না।-তারগীর,মুসনাদে আহমাদ,তবারানী) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. কে এক ব্যাক্তি জিজ্ঞেস করলেন,এক ব্যাক্তি সারাদিন রোযা রাখে এবং সারারাত নফল নামায পড়ে কিন্তু জুম'আ ও জামা'আতে হাজির হয়না,তার সম্পর্কে আপনার মতামত কি? তিনি উত্তর করলেন-লোকটি জাহান্নামী।-তারগীব,জামে তিরমীযি আবুহুরাইরা রাঃ থেকে বর্ণিত,জামাতে নামাজ পড়লে বাড়ীতে পড়ার ছেয়ে ২৫ গুণ সওয়াব বেশি পাওয়া যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy