জামে মসজিদ কাকে বলেজামে মসজিদে নামায পড়লে আকামত দিতে হয়?
আমি এক জামে মসজিদে নামায পড়তে গেলাম।জামাত পাইনি,তাই একা নামায পড়লাম একামত দিয়ে।এক ব্যক্তি বলল,জামে মসজিদে আকামত দিতে নেই
3170 views
2 Answers
যে মসজিদে জুমুআর নামায হয় তাকে জামে মসজিদ বলে।জামে মসজিদে একবার জামাত না পেলে পরের জামাতের জন্য ইকামত দেওয়া আবশ্যক নয়।
3170 views
Answered
জামে মসজিদ বলতে বোঝায় কোনো শহর বা গ্রামের প্রধান মসজিদ যাতে ঈদ বা জুমার নামাজ পড়ার জন্য মানুষ সমবেত হয়। মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জামাআত শেষ হয়ে যাওয়ার পর জামাআত হওয়ার মত লোক মসজিদে এলে জামাআতের ফযীলত নেওয়ার উদ্দেশ্যে তাদের দ্বিতীয় জামাআত করা বৈধ। এবং উক্ত জামাআতে ইকামত দিতে হবে। আবার কারণবশতঃ একা নামাজ পড়তে হলে ইকামত দেওয়ার প্রয়োজন নেই। কেননা, একা নামাজীর জন্য ইকামত দেওয়া জরুরী নয়। যেমন জেহরী নামাজ সশব্দে কিরাআত পড়াও জরুরী নয়। এ শুধু জামাআতের নামাজের ক্ষেত্রে জরুরী
3170 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy