পলিসিস্টিক ওভারি সিন্ড্রম সমস্যা?
আমার ছোট বোনের PCOS problem.. ওর বয়স ১৯। ডাক্তার দেখিয়েছি। অনেক মেডিসিন দিয়েছে। সেগুলো সে নিয়মিত খাচ্ছে। এটা কি নিরাময়অযোগ্য সমস্যা। দয়া করে যদি কোন পরামর্শ দিতেন।
2675 views
1 Answers
দেখুন,পলিসিস্টিক ওভারি সিন্ড্রমের মানে হল ওভারিতে সিস্ট ধরা পড়া। খারাপ লাগলেও সত্যি যে এটি ১০০ শতাংশ নির্মূল করা সম্ভব নয়। তবে ওষুধ দিয়ে এবং নিয়মিত মনিটরিং-এর মাধ্যমে সমস্যাগুলোকে অনেকাংশে কমিয়ে রোগীকে স্বাভাবিক জীবন দেওয়া যেতে পারে। পাশাপাশি এই রোগের প্রভাবগুলোকেও কমিয়ে দেওয়া যায় ২০-২৫ বছরের জন্য। এতে রেগুলার সাইকেলের পাশাপাশি গর্ভধারণও করতে সক্ষম হন রোগী।অনেক সময় এটি অপারেশনের মাধ্যমে সরিয়ে ফেলার কথা বললেও তা পুরোপুরিভাবে সফল হয়না।কিন্তু মেডিসিনের মাধ্যমে একে দমিয়ে রাখা যায়। কাজেই মেডিসিন সেবনে অবহেলা করা উচিৎ নয়।আপনি আপনার বোনকে বলুন চিকিৎসক এর পরামর্শ মত চলতে।
2675 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy