ফরয নামাজের পর সম্মেলিত মুনাজাত আছে কী?
3 Answers
হাদিসে ফরয নামাজের পর সম্মিলিত মোনাজাতের দলিল রয়েছে। কিন্তু এটি কোনো ফরয-ওয়াজিব না যে আপনাকে বাধ্যতামূলকভাবে করতেই হবে। এটি মুস্তাহাব আমল। আপনার ইচ্ছা হলে ইমামের সাথে নামাজের পর করবেন অথবা নামাজ শেষ করে চলে যেতে পারেন। মোনাজাত আরবি শব্দ। এর অর্থ কানে কানে কথা বলা।
নামাজ আর দোয়া দুই টি আলাদা , নামাজের সাথে দোয়া এর কোন সম্পর্ক নেই,
অধিকাংশ মসজিদে ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর পরই দুহাত তুলে যে মোনাজাত করা হয় তার শারয়ী ভিত্তি নেই। মোনাজাত আরবী শব্দ, এর অর্থ পরস্পর চুপি চুপি কথা বলা। (আল মুনজিদ ফিল লুগাহ ওয়াল আ’লাম- ৬৯৩ পৃষ্ঠা)
শরীয়তের পরিভাষায় মোনাজাত হল নামাজের মধ্যে আল্লাহর সাথে নামাজির (মুসল্লির) চুপি চুপি কথা বলা। হাদীস গ্রন্থে উক্ত অর্থেই মোনাজাত শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন- রাসূল (সা.) বলেছেন নিশ্চয়ই তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, তখন সে তার প্রভুর সাথে মোনাজাত করে (চুপি চুপি কথা বলে) । সহীহ বুখারী হাঃ-৩৯৬,৪১৭,৫৩১-৩২,১২১৪)
রাসূল (সা.) বলেন, নামাজি যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর নিকট মোনাজাত করে। আল্লাহার সাথে নিরালায় কানে কানে কথা বলে। (মুসনাদে আহামদ- ৪/৩৪৪)
অতএব, সেই নৈকট্যের ধ্যান ভগ্ন করে এবং মহানাবী (সা.) এর নির্দেশিত মোনাজাত থেকে বেরিয়ে এসে পৃথক মোনাজাত করা যুক্তিযুক্ত নয়। কেননা- রাসূল (সা.) বলেন, নামাজের মাঝেই বান্দা তার প্রভুর ধ্যানে ধ্যানমগ্ন থাকে। যতক্ষণ সে নামারা থাকে ততক্ষণ সে আল্লাহর সাথে কথা বলে। তিনি বান্দার প্রতি মুখ ফেরান, বান্দা সালাম না ফেরানো পর্যন্ত আল্লাহ মুখ ফিরিয়ে নেন না। (সহীহুল জা’মে, হা- ১৬১৪)
★ফরজ নামাজের পর মোনাজাত করা মুস্তাহাব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy