ইসলাম মেয়েদের জন্য পর্দা ফরয করে দিয়েছে?
1 Answers
হ্যাঁ, যায়েজ। তবে তা শুধু ছেলেই দেখতে পারবে। বর ছাড়া ঐ পাত্রীকে অন্য পুরুষ, বরের বাপ-চাচা, ভাই-বন্ধু বা অন্য কেউ দেখতে পারবে না। বিয়ের আগে পাত্রীকে দেখে নেওয়া বিধেয়। যাকে পছন্দ অপছন্দ করার মতো সুযোগ হাতছাড়া না হয়ে যায়। সুতরাং যদি কেউ বিবাহ করার পাক্কা নিয়তে নিজ পাত্রীকে তার ও তার অভিভাবকের অজান্তে গোপনে থেকে লুকিয়ে দেখে, তাহলে তাও বৈধ। তবে এমন স্থান থেকে লুকিয়ে দেখা বৈধ নয়, যেখানে সে তার একান্ত গোপনীয় অঙ্গ প্রকাশ করতে পারে। প্রিয় নবী (সাঃ) বলেন, যখন তোমাদের কেউ কোন রমণীকে বিবাহের প্রস্তাব দেয়, তখন যদি প্রস্তাব এর জন্যই তাকে দেখে, তবে তা দূষণীয় নয়; যদিও রমণী তা জানতে না পারে। (সিঃ সহীহাহঃ ৯৭) সাহেবী জাবের বিন আব্দুল্লাহ বলেন, আমি এক তরুণীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখার জন্য লুকিয়ে থাকতাম। শেষ পর্যন্ত আমি তার সেই সৌন্দর্য দেখলাম, যা আমাকে বিবাহ করতে উৎসাহিত করল। অতঃপর আমি তাকে বিবাহ করলাম। (সিঃ সহীহাহঃ ৯৯) তবে পাত্রী দেখতে গিয়ে বরের জন্য পাত্রীর চেহারা, হাত ও পায়ের পাতা দেখাও বৈধ। অনেকে বলেছেন, খোলা মাথাও দেখা যায়। তবে শর্ত হল, পাত্রীকে নিয়ে নির্জনতা অবলম্বন করা বৈধ নয়। বরং তার সঙ্গে তার কোন এগানা পুরুষ (বাপ-ভাই) অবশ্যই থাকবে। বাপ-মায়েরও উচিৎ নয়, তাদেরকে কোন রুমে একাকী ছেড়ে দেওয়া। মহানবী (সাঃ) বলেছেন, কোন পুরুষ যেন কোন বেগানা নারীর সঙ্গে তার সাথে এগানা পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে। (বুখারী ও মুসলিম)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy