আমার সমস্যাটা একটু দেখুন?

আমি বেশি কাজ করিনা,তারপরও আমি সারাক্ষন ক্লান্তবোধ অনুভব করি,কোনো কাজ করতে গেলে খুব অল্পতেই হাপিয়ে বুকের ভিতর ধড়ফড় করে,এর কারন কি
2627 views

1 Answers

আপনার সমস্যাটি শারীরিক দুর্বলতা থেকে হতে পারে। আবার অতিরিক্ত মানসিক চাপ,কিংবা যেকোনো স্নায়ুবিক সমস্যা থেকেও এটি হতে পারে।এছাড়া দেহে অতিরিক্ত থাইরয়েড হরমোন সৃষ্টি হবার ফলেও এই সমস্যাটি দেখা দিতে পারে।আপনি নিচের নিয়ম গুলি মানুনঃ ১.আপনি চেষ্টা করুন বডি মাসাজ করার অর্থাৎ শরীরের জয়েন্ট গুলি মালিশ করলে সেক্ষেত্রে ঝিমুনি থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। ২. যখন ক্লান্তি আসবে তখন চুইংগাম চিবুতে থাকুন, দেখবেন সমস্যা অনেকটাই কমে যাবে। ৩.ক্লান্তি দূর করতে গ্রিনটি খুব ভাল কাজ দেয়। আপনি প্রতিদিন এককাপ গ্রিনটি পান করতে পারেন। ৪. কথিত আছে পালংশাক ঝিমুনি ও শারীরিক ক্লান্তি দূর করতে খুব ভাল কাজ দেয়। এতে প্রচুর আয়রন থাকে যা রক্ত থেকে কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। সপ্তাহে ২দিন এটি খাওয়া যেতে পারে। ৫.শরীরে ক্লান্তি ভাব কাটানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচি। ৬.বাদাম খাবেন প্রতিদিন কমপক্ষে ৩টি করে। ৭.হাটাচলার চেষ্টা করুন। ৮.পুষ্টিকর খাবার খাবেন। ৯.তরল পান করুন প্রচুর। ১০.ব্যায়াম করবেন যতটা পারেন।

2627 views Answered

Next steps