গত 6 দিন ধরে মনে হচ্ছে আমার গলায় কিছু একটা আটকে আছে । শ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে। আমার একটু শ্লেষ্মার সমস্যা আছে?
1 Answers
আপনার সমস্যাটি শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা থেকে, আবার বুকজ্বলা বা হজমের অসুবিধা থেকেও হতে পারে।আবার আপনার শ্লেষ্মার কারণে, গলায় কিছু চেপে বসে আছে অথবা গলার শ্লেষ্মা এমনভাবে জমে গেছে যে, কফের সাহায্যেও পরিষ্কার করতে পারছেন না,একারণেও হতে পারে।খুব বেশি সমস্যা হলে চিকিৎসক এর পরামর্শ নিন অবশ্যই।যদি কাশি থাকে তাহলে,আপনি কাশির জন্য "তুশকা" খান। এটি খুব ভাল কাজ দেয়। শ্লেষ্মার জন্য লেবু পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন। মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এমনকি এটি বুক থেকে কফ বা শ্লেষ্মা দূর করে গলা পরিষ্কার করতে সাহায্য করে।আপনি গরম জলের ভাপ নিন।আপনি তুলশির রস এবং সামান্য হলুদ একত্রে করে খেতে পারেন।এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ভাল করে। ভাল ফল পাবেন ইনশাল্লাহ। গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিক এর মেডিসিন নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy