আমি ৯ম শ্রেণিতে পড়ি।আমাদের প্রথম সাময়িক পরীক্ষা চলছে।কিন্তু আজকে আমার গলায় লক্ষ্য করলাম গলায় টিউমার হয়েছে বেশ বড়?
সুতরাং আজকে আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে কোনো উপায় নেই।যার জন্য আজকে আমি পরীক্ষা দিতে পারব না।এই পরীক্ষাটা যদি বাদ পড়ে তাহলে তো আমি ফেল করব।আর স্কুলে স্যার বলেছিল ফেল করলে ক্লাস ৯ এই রেখে দিবে ১০ শ্রেণিতে উঠতে দিবে না।এখন কি করব আমার উপায় নেই।পড়ার চেয়ে শরীর ভালো রাখা অনেক ভালো।
2942 views
1 Answers
সাধারণত বার্ষিক পরীক্ষায় ফেল করলে উপরের ক্লাসে উঠায় না,এমনটাই নিয়ম। কিন্তু ১ম সাময়িক/অর্ধ বার্ষিক পরীক্ষায় ফেল করলে উপরের ক্লাসে উঠাবে না,এমন নিয়ম কোথাও দেখিনি। হয়তো আপনাদের স্কুলে এমন নিয়ম। যাই হোক,অসুস্থতার কারণে অাজকের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নি,তা জানিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত লিখুন। দরখাস্তে অভিভাবকের স্বাক্ষর রাখবেন। দরখাস্তের সাথে ডাক্তারের প্রেসক্রিপশন সংযুক্ত করে দিলে অারও ভালো হবে। প্রয়োজনে আপনি এবং আপনার অভিভাবক স্কুলের প্রধান শিক্ষকের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলুন। তাহলে অাশা করি কোন সমস্যা হবে না।
2942 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy