এটা কি কোনো রোগের লক্ষণ?

হঠাৎ করে আমার শরীরে (পিঠে) একটা ফোসকার মতো হয়ে ফেটে গেছে। আমি বুঝতে পারিনি। যখন ক্ষত স্থানে জ্বলছিলো তখন বিষয় দেখলাম। 

আমার ওখানে কোনো আগুন বা আঘাতের ছোঁয়াও লাগেনি। 
এটা কেনো হলো? এটা ২দিন হচ্ছে। ক্ষত স্থানটা পুুুরোপুরি শুকায়নি।
2510 views

1 Answers

আপনার আক্রান্ত স্থানে জীবাণু দ্বারা সংক্রমণের ফলে প্রদাহ হয়ে ফোড়া সৃষ্টি এবং তা ফেটে জালাপোড়া সৃষ্টি হতে পারে। আপনি প্রথমে জীবাণুনাশক ডেটল বা স্যাভলন দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করে নিন।তারপরে অ্যান্টিবায়োটিক মলম হালকাভাবে লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে হালকাভাবে ঢেকে দিন। এতে আপনার আক্রান্ত স্থানে প্রদাহ কমে যাবে। আপনি আক্রান্ত স্থানে গরম ভাপ দিতে পারেন।

2510 views Answered

Related Questions

Next steps