3 Answers

মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস ও পূণ্য হলো ঈমান বা আল্লাহর প্রতি বিশ্বাস। যে আল্লাহ্‌র উপর অন্তর থেকে ঈমান  আনে তাকেই ঈমানদার বলে।অন্যদিকে মুনাফিক অর্থ একজন প্রতারক বা "ভন্ড ধার্মিক" ব্যক্তি। যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে; কিন্তু গোপনে অন্তরে কুফরী বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। 'ঈমানদার' আর 'মুনাফিক' এর মধ্যে মূল পার্থক্য হল একজন অন্তর থেকে আল্লাহ্‌ তালার উপর ঈমান আনে,আরেকজন অন্তরে কুফরি লালন করে।

2982 views Answered

যারা ঈমানদার তারা কখনোই প্রতারণা করে না এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আর মুনাফিকরা তার উল্টো তো বটেই বরং যা ইবাদত করে তা পুরোপুরিভাবে লোক দেখানো।

2982 views Answered

মুনাফিক (আরবিতে: منافق, বহুবচন মুনাফিকুন) একটি ইসলামি পরিভাষা যার অর্থ একজন প্রতারক বা "ভন্ড ধার্মিক" ব্যক্তি। যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে; কিন্তু গোপনে অন্তরে কুফরী বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। আর এ ধরনের প্রতারণাকে বলা হয় নিফাক (আরবিنفاق‎‎)।

অন্যদিকে ইমানদার বা মুমিন অর্থ "বিশ্বাসী" এবং এর দ্বারা একজন কঠোরভাবে অনুগত মুসলিমকে বুঝায়, যে অত্যন্ত দৃঢ়ভাবে ইসলামকে নিজের অভ্যন্তরের এবং বাহিরের সকল কর্মকান্ডে ধারণ করে এবং আল্লাহ তাআলার ইচ্ছার কাছে নিজেকে পূর্ণরুপে সমর্পণ করে| নারী মুমিনদের ক্ষেত্রে মুমিনা শব্দটি ব্যবহৃত হয়।

2982 views Answered

Related Questions

Next steps