লম্বা হওয়ার জন্য ইনজেকশন দেয় এমন ডাক্তারের ফোন নাম্বার বা যোগাযোগের ঠিকানা দেন?

আমার বয়স ১৭।ক্লাস ৯ এ পড়ি।আমার থেকে আমার বন্ধুরা অনেক বড় তাই নিজেকে ছোট মনে হয়।কোনো বান্ধবীদের কাছে যেতে পারি না।লম্বা হওয়ার জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু কাজ হয় নি।তাই এটা আমার শেষ রাস্তা।উচ্চতা ৫ ফুট।বিঃদ্রঃআমি রাজশাহীতে থাকি তাই রাজশাহীর চিকিৎসকের ঠিকানা দিন।
3071 views

2 Answers

এই ঠিকানায় যোগাযোগ করুনঃ ডাঃ মোঃ আজিজুল হক (আজাদ) : সহকারী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল চেম্বারের ফোন নম্বর : ০৭২১-৭৭১৭২৪, ০১৭২৪-৫৫০৫৪৪  বিকাল ৪:০০ থেকে রাত্রী ৯:০০ পর্যন্ত

3071 views Answered

আপনার বর্ণনা অনুযায়ী আপনি ইতোমধ্যে কয়েকটি পদ্ধতি

অবলম্বন করেও লম্বা হতে পারেন নি। মাঝখানে অর্থ, সময় অপচয় আরপার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন। আপনার উচিত ছিলো এখানেই থেমে যাওয়ার,,  যাইহোক জ্ঞানীরা দেখে শেখে আর বোকারা শেখে ঠকে। 

লম্বা হওয়ার বিষয়টি কিছুটা ফর্সা হওয়ার মতো। যেমন প্রাকৃতিক ভাবে স্থায়ী ভাবে কেউ কখনো ফর্সা হতে পারে না ঠিক একই ভাবে কেউ লম্বাও হতে পারে না।  
যদি এটা বাস্তবে হতো তাহলে পৃথিবীতে এতে খাটো ও কালো 
লোক থাকতো না, বিশেষ করে কোটিপতি ও যাদের রঙিন পর্দায় দেখা যায়। কোন ব্যাক্তিটি চাইবে যে কালো হয়ে থাকতে বা বেটে হয়ে বেঁচে থাকতে.???
বাস্তবতা হলো আপনার থেকেও খাটো লোক সমাজ, দেশ, পৃথিবীতে অনেক আছে তাই নিজেকে নিয়ে এতোটা তুচ্ছ ভাববেন না। আপনি অনেকের থেকেও ভালো আছেন।


আপনার যদি লম্বা হওয়ার সুযোগ থেকে থাকে তাহলে আপনি প্রাকৃতিক ভাবেই লম্বা হতে পারবেন, কোনো ওষুধ নেওয়া লাগবে না। ওষুধ বা ইনজেকশন সুস্থ মানব দেহের জন্য নয় এটা মনে রাখবেন। 
3071 views Answered

Related Questions

Next steps