কারো পর্ণ বা অশ্লীলতা আসক্তি যাতে কখনো না হয়, সেজন্য কী করণীয় কারো পর্ণ বা অশ্লীলতা আসক্তি দূর করতে কী করণীয়?
2 Answers
পর্ন আসক্তি দূর করার জন্য এ বিষয়ে যথেষ্ট সচেতনতাই হতে পারে প্রথম পদক্ষেপ। এর কুফলগুলো যদি ঠিকমত উপলব্ধি করেন, তাহলে সহজাতভাবেই এর প্রতি আপনার চিন্তাধারায় একটি পরিবর্তন সূচিত হবে। আপনাকে উপলব্ধি করতে হবে, পর্ন আসক্তি একটি মনোসামজিক ব্যধি।
সাধারণত একাকীত্ব, বিষণ্নতা, হতাশার চাপ থেকে মুক্তির জন্যই মানুষ অসুস্থ বিনোদনের প্রতি ঝুঁকে পড়ে। সঙ্গ দোষ কিংবা মাদকাসক্তিও এসবের উল্লেখযোগ্য কারণ। তাই সুস্থ বিনোদনের অভ্যাস গঠন করা অপরিহার্য। এতে আপনি পর্ন আসক্তি তো বটেই মাদকাসক্তি থেকেও বেরিয়ে আসতে পারবেন।
পরিবারকে সময় দিন। নির্জনতা ও একাকীত্ব থেকে বেরিয়ে আসুন। পিসি বা ল্যাপটপ রুমের এমন একটা পজিশনে রেখে ইউজ করুন, যেন সেটা রুমে ঢুকলে সবার দৃষ্টিগোচর হয়। বাবা-মা তাদের সন্তানদের কম্পিউটার টেবিল ঘরে ঢুকলে, সহজেই চোখে পড়ে এবং মনিটর করা যায় এমন অবস্থানে রাখুন।
এছাড়া আপনি যে ধর্মেরই অনুসারী হোন না কেন, তার মূল্যবোধ ও নৈতিক শিক্ষা আপনাকে পর্ন আসক্তি থেকে বেরিয়ে আসতে অবশ্যই সহায়তা করবে। নামাজ বা প্রার্থণা আপনাকে দেবে আত্নিক পরিশুদ্ধি। এছাড়া ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন নিজের জীবনকে আরো সুসংহত করার তাগিদে। ধর্মীয় ব্যক্তিত্বদের উপদেশ এবং জীবনী থেকেও শিখতে পারবেন, কী করে পাপাসক্তি থেকে প্রত্যাবর্তন করে নির্মল জীবন শুরু করা যায়।
শেষ কথা হল, পর্নগ্রাফির আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে দীর্ঘদিনের অব্যাহত প্রচেষ্টায় নামতে হবে।খুব দ্রুত কিংবা চটজলদি আপনি এ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেননা। তবে সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টা সহকারে উপরের ধাপগুলো অনুসরন করলে আপনি অবশ্যই সুফল পাবেন।
এগুলো সম্পুর্ন আপনার নিজের উপর নির্ভর করে,
আপনি কি কি করবেন আর করবেন না,
তাছাড়া কিছু জিনিষ মেনে চললে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে পারেন,
1)সঠিক ভাবে ধর্ম মেনে চলুন,
2)একা একা থাকবেন না,
3)পর্ন ভিডিও দেখবেন না,
4)কারো সাথে সেক্স বিষয়ে আলোচনা করবেন না,
5)এন্ড্রয়েড থাকলে আপাতত ব্যবহার বন্ধ রাখতে পারেন,
6)অযথা ইন্টারনেটে সময় দিবেন না,
7)বন্ধু বান্ধব ও পরিবার কে সময় দিন,
8)আবসর সময়ে কোথাও ঘুরতে যেতে পারেন,
এগুলো ট্রাই করে দেখতে পারেন,হয়তো সমাধান হতেও পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy