মাসিক তারিখ ছাড়া ১১দিন আগে হলো কেনোএটা কি ইমার্জেন্সি পিলের কারণে?

২১তারিখ সহবাস করে ২৩তারিখ দুপুরে ইমার্জেন্সি norix পিল খাওয়াই আর আজ ৩০তারিখ মাসিক শুরু হয়ে গিয়েছে কিন্তু হওয়ার কথা ছিলো এখনো ১১দিন পর মানে ১০তারিখে। তো মাসিকের তারিখ ১১দিন এগিয়ে যাওয়ার কারণ কি?আর মাসিক হওয়ার পরেও কি প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে?
#ইমার্জেন্সি পিল
3115 views

2 Answers

হঠাৎ নির্দিষ্ট ডেট ছাড়া আগে বা পরে মাসিক হওয়াকে অনিয়মিত মাসিক বলে । এটা বিভিন্ন কারণে হতে পারে । তবে আপনি প্রশ্নে যা উল্লেখ করেছেন সে ভাষ্য অনুযায়ী এটা নিশ্চিত যে, ইমার্জেন্সি পিল সেবনের ফলেই নির্দিষ্ট ডেটের আগেই মাসিক হয়েছে । ইমার্জেন্সি পিল সেবন করলে এমনটা প্রায় নারীর ক্ষেত্রেই হতে দেখা গেছে । কারণ এটা একটা হরমোনাল পিল । আর হ্যাঁ যেহেতু মাসিক হয়ে গেছে সেহেতু প্রেগন্যান্ট হওয়ার আর সম্ভাবনা নাই । সুতরাং ঘাবড়ে না গিয়ে আপনার স্ত্রীকে সময় দিন এবং তাকে মানসিক ভাবে শক্ত রাখুন ।

3115 views Answered

প্রথমেই বলি যে আপনার স্ত্রীর প্রেগন্যান্ট  হওয়ার কোন সম্ভাবনা নেই আপনি শতভাগ নিশ্চিত থাকুন। হ্যা ইহা পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের কারনে মাসিকের রক্তপাত হয়েছে তবে এই মাসিক ক্লিয়ার ভাবে নাও হতে পারে । সাথে তলপেটে ব্যথা  বমি ভাব ও শরীর দুর্বল হতে পারে। এবং পরবর্তীতে  তার নির্দিষ্ট  মাসিকের সময় হতে মাসিকের সময় ২/১ সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তবে অপেক্ষা করতে বলবেন অবশ্যই মাসিক ক্লিয়ার হবে। এমনতা অবস্থায় ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়াবেন, শাক সবজি , আগামী ১৫ দিন নিয়মিত দুধ  খাওয়াতে পারেন। তবে মনে রাখবেন পরবর্তীতে    মাসিক  ক্লিয়ার না হওয়া পর্যন্ত আবার ইমার্জেন্সি পিল সেবন করাবেন না।  সহবাসে কনডম ব্যবহার করবেন।

3115 views Answered

Related Questions

Next steps