2 Answers
আয়াতুল কুরসী সবচেয়ে শক্তিশালী দোয়া।সকালে ও সন্ধ্যায় পড়বেন।তাছাড়া আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানীর রাজীম বেশি বেশি পড়বেন।
আল্লাহ তায়ালা বলেন, যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর। নিশ্চয় তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। যারা তাক্বওয়া অবলম্বন করে শয়তানের স্পর্শে তাদের মনে কুমন্ত্রণা জাগলে তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের ঈমান-চক্ষু খুলে যায়। (সূরা আরাফঃ আয়াত ২০০) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেঃ নিশ্চয় আমি এমন এক বাক্য জানি, যদি সে তা পড়ে, তাহলে তার ক্রোধ দূরীভূত হবে। যদি সে বলেঃ আউযু বিল্লাহি মিনাশ শায়ত্বানির রাজীম। অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইছি। তাহলে তার উত্তেজনা ও ক্রোধ সমাপ্ত হবে। লোকেরা তাকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাও অর্থাৎ উপরোক্ত বাক্যটি পড়। (রিয়াযুস স্বা-লিহীন, হাদিস নম্বরঃ ৪৭ হাদিসের মানঃ সহিহ)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy