রেজাল্ট চেঞ্জ ধোকা-র শিকার সাহায্য চাই?
আমি এইচএসসি শিক্ষার্থী। ভালো ছাত্র হিসেবে পরীক্ষা খারাপ হওয়ায় কষ্টের টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তনের ফাঁদে পড়ি। লোকটি এখন আমাকে ব্ল্যাকমেইল করছে আরোও টাকার জন্যে। উনি ফ্রড এটা বুঝতে পারছি কিন্তু উনি বলছেন আমাকে ফেইল করিয়ে দিবেন টাকা না দিলে। কতটুকু সত্য হতে পারে? গত ২ সপ্তাহ উনার ব্ল্যাকমেইল এ পড়ে টেনশন এ ঘুমাতে, পড়তে বা চিন্তা করতে পারছিনা। অসহ্য এবং অসহায় লাগছে। কেও সাহায্য করতে পারেন? টাকা যা গেছে তা নিয়ে আর বাড়াবাড়ি করতে চাইনা। আইনি পদক্ষেপ নিতে গেলে আমিও তো ভুল করেছি এবং ক্ষমাপ্রার্থী। এবং ওই প্রতারক আইন কে ভয় পাননা। আমাকে কেও জানাতে পারবেন আমার রেজাল্ট ফেইল আসার সম্ভাবনা আছে কিনা? খুব উপকৃত হতাম। ধন্যবাদ।
বিদ্রঃ উনি সিকিউরিটি হিসেবে তার জাতীয় পরিচয়পত্র দিয়েছিলেন আমাকে।
2739 views
1 Answers
রেজাল্ট চেন্জ করা সম্ভব না।তবে কিছু কিছু বোর্ডের লোক এই জালিয়াতি করে থাকে। তবে বর্তমানে রেজাল্ট চেন্জ করার কোনো রকম সুযোগ নেই।প্রতারক দল এমনিতে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সহজ সরল শিক্ষার্থীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এমন বিজ্ঞাপন দেয়।এটা সম্পূর্ণ ভুয়ো। আপনি আগে যা টাকা দিয়েছেন লোভে পড়ে তা লস। আপনি নিশ্চিতে থাকুন। আর আইডি কার্ডের কথা এখন অনলাইনে হাজার হাজার ভুয়ো আইডি কার্ড বানানো যায় মাত্র ১ মিনিটে।আপনি নিশ্চিন্তে থাকুন।
2739 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy