আমি কি আবার jsc পরীক্ষা দিতে পারব২০১৮ সালে আমি Jsc পরীক্ষা দিয়েছিলাম।অসুস্থতার জন্য ভালো রেজাল্ট করতে পারি নি।রেজাল্ট হয়েছিল ৩.২৯?

ফলে খারাপ রেজাল্টের জন্য আমাকে স্কুলে সাইন্স বিভাগ দেয়নি।এজন্য আর্টস দিয়েছিল।এখন যত দিন যাচ্ছে আমার সাইন্স নিয়ে পড়ার আগ্রহ আরও বেশি বাড়ছে।আর্টস বিভাগ আমাকে ভালো লাগে না।ছোটবেলা থেকে স্বপ্ন ডাক্তার হওয়ার।এখন অন্য কোনো উপায়ে আমি কি এখন এক স্কুল থেকে অন্য স্কুলে ৯ম শ্রেণিতে সাইন্স বিভাগ নিয়ে পড়তে পারব।
2489 views

1 Answers

  • হ্যাঁ,অাপনি ২০১৯ সালে অাবার জেএসএসি পরীক্ষা দিতে পারবেন। ২০১৯ সালে জেএসসি পরীক্ষা দিতে চাইলে আপনাকে জেএসসি পরীক্ষার ফরম পূরণ করতে হবে। পাস করার পর পুনরায় পরীক্ষা দেওয়াকে মান উন্নয়ন পরীক্ষা বলে। অাপনি যে পুনারায় জেএসসি পরীক্ষা (মান উন্নয়ন পরীক্ষা) দিতে ইচ্ছুক তা জানিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি অাবেদনপত্র লিখুন।

  •  ২০১৯ সালে ভর্তি বাতিল করে অন্য স্কুলে সাইন্সে ভর্তি হওয়ার সময় অাছে কিনা জানা নেই। আপনি খোঁজ নিয়ে দেখুন অন্য স্কুলে সাইন্সে ভর্তি হওয়ার সময় অাছে কিনা? তবে ২০২০ সালে ভর্তি বাতিল করে অন্য স্কুলে ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবেন।


  • অাপনার উপর জুলুম করা হয়েছে। কিছু কিছু স্কুল অাছে কম জিপিএ পেলে সাইন্স বিভাগ নিতে দেয় না। অথচ জিপিএ ১.০০ পেয়ে জেএসসি পাস করলেও অাপনার সাইন্স বিভাগ নিয়ে পড়ার অধিকার অাছে।

  • এখানে অাপনারও একটু ভুল অাছে। যেহেতু কম জিপিএ এর কারণে অাপনাকে সাইন্স নিতে দিচ্ছে না,সেহেতু অাপনার উচিত ছিল টিসি নিয়ে অন্য কোন স্কুলে সাইন্সে ভর্তি হওয়া। কিন্তু আপনি টিসি নিয়ে অন্য স্কুলে সাইন্সে ভর্তি না হয়ে বাধ্য হয়ে অাগের স্কুলে অার্টসে ভর্তি হয়ে গেছেন।
2489 views Answered

Related Questions

Next steps